২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্ণো খাতে ২০০৬ সালে ব্যয় হয়েছে ৯৭ বিলিয়ন ডলার

পর্ণোগ্রাফির বিরুদ্ধে জোরদার লড়াই সত্ত্বেও বিশ্বজুড়ে এর বিস্তার কমানো যাচ্ছে না। বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে এর বিস্তার ঘটছে দ্রুত। এবং এর হাত ধরে পর্নোগ্রাফি শিল্প বেশে ফুলে ফেঁপে উঠছে। ২০০৬ সালে বিশ্বজুড়ে এই খাতে ব্যয় হয়েছে ৯৭ বিলিয়ন ডলার। ইন্টারনেট সাইট টপটেনরিভিউডটকম জানিয়েছে এ খবর।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2007, 05:38 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

ওই ওয়েব সাইট দাবি করে প্রতি সেকেন্ড পর্ণোগ্রাফি খাতে ব্যয় করা হচ্ছে ৩ মিলিয়ন ডলার। ইন্টারনেটে সহজলভ্য অধিকাংশ পর্ণোগ্রাফিক চলচ্চিত্র ও ছবি নির্মিত হয় যুক্তরাষ্ট্রে। তবে এর সবচেয়ে বড় ক্রেতা চীনারা। গত বছর এ খাতে চীনারা ব্যয় করেছে ২৭.৪ বিলিয়ন ডলার। তালিকার ৪ নম্বরে ছিল যুক্তরাষ্ট্র, তারা এ ক্ষেত্রে ব্যয় করেছে ১৩.৩ বিলিয়ন ডলার। তালিকায় দ্বিতীয় দক্ষিন কোরিয়া ২৫.৭ বিলিয়ন ও তৃতীয় জাপান ২০ বিলিয়ন ডলার ব্যয় করেছে এ খাতে।

ওয়েবসাইটটি শীর্ষ ২০টি দেশের উপর তাদের এ জরিপ কাজ চালায়।