২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে চলছে আবৃত্তি উৎসব

‘শব্দ কুহকে মুক্তির ভৈরবি’ শ্লোগান ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবৃত্তি সংগঠন ‘ধ্বনি’র আয়োজনে রোববার থেকে ক্যাম্পাসে শুরু হয়েছে ছয়দিনব্যাপী আবৃত্তি উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2007, 03:27 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

বেলা ১২টায় উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান অমর একুশে পাদদেশে উৎসবের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন কবি খালেদ হোসাইন। উদ্বোধন শেষে সংগঠনের কর্মীরা আনন্দ র‌্যালিও বের করে।

সোমবার থাকবে ধ্বনির প্রযোজনায় ‘ভালোবাসায় প্রীতিলতা’, মঙ্গলবার ‘শবনম’, বুধবার আমন্ত্রিত দলের ‘বালিকা আশ্রম’, বৃহস্পতিবার উন্মুক্ত আলোচনা ‘ক্যাম্পাসের সংস্কৃতিচর্চার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সংকট ও সম্ভাবনাঃ আপনার ভাবনা’ এবং শেষদিন শুক্রবার ধ্বনি পূনর্মিলনী অনুষ্ঠান হবে। এছাড়া এ বছর ওয়াহিদুল হক (মরনোত্তর) ও হেনা দাসকে দেওয়া হবে গুণীজন সম্মাননা।