রাবিতে মুখোশ প্রদর্শনী শুরু
রাবিতে শহীদ স্মৃতি সংগ্রহশালায় উন্মুক্ত মঞ্চে সোমবার থেকে শুরু হয়েছে চারুকলার চতুর্থ বর্ষের ছাত্র মুকুল চন্দ্র বর্মনের একক মুখোশ প্রদর্শনী।
মোবাইল অপারেটর বাংলালিঙ্কের আর্থিক সহায়তায় তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে পোড়া মাটির তৈরি বিভিন্ন রকম মুখোশ প্রদর্শিত হবে। চলবে বুধবার পর্যন্ত।
প্রতিদিন সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী। এখানে কেউ ইচ্ছা করলে কিনতেও পারবেন পছন্দের মুখোশ। দাম পড়বে আড়াইশ টাকা থেকে হাজার টাকার মধ্যে।
সোমবার সকাল ১০টায় প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক আমিরুল মোমেনীন চৌধুরী। আরও উপস্থিত ছিলেন ড. এস জাহিদ হোসেন, মো. হাবিবুল্লাহ্, বাংলা লিংকের জোনাল সেলস্ ম্যানেজার জাকারিয়া মুস্তাফিজ ও রফিকুল ইসলাম।
