২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবীর ওসমানীর মৃত্যুবার্ষিকী আজ

মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ২৩ তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮৪ সালের এই দিনে ৬৬ বছর বয়সে চির বিদায় নেন এই বীর সেনানী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2007, 02:11 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে অবস্থিত তাঁর কবরে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, ওসমানী স্মৃতি সংসদ, বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ, জাতীয় জনতা পার্টি পুষ্পস্তবক অর্পণ করে।

এ ছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকেও কবরে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। বিকেলে সিলেট এদিকে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ বৃহস্পতিবার এক বিবৃতিতে জেনারেল ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের আহবান জানিয়েছে।