২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অন্য দেশের বই মেলা

বিশ্বজুড়ে আজ যে বইমেলার বিস্তার তার গোড়াপত্তন হয়েছিল জার্মানি থেকে। গুটেনবার্গের মুদ্রণযন্ত্র সক্রিয় হয়ে ওঠার কিছুদিন পরই মেইনজ শহরে স্থানীয় কিছু বই বিক্রেতা মিলে আয়োজন করেছিলেন বিশ্বের প্রথম বইমেলার। পরে রাজনৈতিক এবং সাংস্কৃতিক কারণে সে বইমেলা স্থানান্তরিত হয় লিপজিগে। এখনো পর্যন্ত বিশ্বের প্রথম আনুষ্ঠানিক বইমেলার স্বীকৃতি পাচ্ছে লিপজিগ। লিপজিগের দেখাদেখি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পরে বইমেলার এই আয়োজন। সব বইমেলার চরিত্র এক নয়, আকারে প্রকারে বিচিত্র এসব বইমেলার কয়েকটির বিবরণ দেওয়া হলো এখানে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2007, 03:35 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

ফ্রাংকফুর্ট বই মেলা

প্রায় ৫০০ বছরেরও প্রাচীন ও ঐতিহ্যবাহী এই বইমেলাটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বই মেলা। প্রতি বছর অক্টোবর মাসের মাঝামাঝি জার্মানির ফ্রাংকফুর্ট শহরে এই মেলা শুরু হয়। পাঁচদিনব্যাপী এই মেলার আয়োজক ‘জার্মান পাবলিশারস অ্যান্ড বুকসেলারস অ্যাসোসিয়েশন’। প্রতিবছর সারাবিশ্ব থেকে এখানে হাজার হাজার বই প্রকাশক, বই বিক্রেতা, লেখক, পাঠক, দর্শক, ব্যবসায়ী, সাংবাদিক অংশ নিতে আসে। এক পরিসংখ্যানে দেখা গেছে মাত্র পাঁচদিনের এই মেলায় গড়ে ৬৭০০ প্রতিষ্ঠান এবং ২ লাখ ৭০ হাজার দর্শক জমায়েত হয়।

জার্মান ভাষায় ফ্রাংকফ্রুট বই মেলাকে বলে ফ্রাংকফুর্টার বুখমেস (ঋৎধহশভঁৎঃবৎ ইঁপযসবংংব)।

গুটেনবার্গের মুদ্রণযন্ত্র আবিষ্কারের কিছুদিন পর ফ্রাংকফুর্ট শহরে স্থানীয় কিছু বই বিক্রেতার আগ্রহে ছোট আকারে একটি বইমেলার আয়োজন করা হয়। ধীরে ধীরে এই মেলা দর্শক, ক্রেতা, পড়–য়া সবার দৃষ্টি আকর্ষণ করতে শুরু করে। ১৭ শতক পর্যন্ত এই বইমেলাই ছিলো ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বইমেলা ।

পরে মেলাটি লিপজিগে স্থানান্তরিত হয়। দ্বিতীয় বিশ্ব যুদ্ধ শেষে ১৯৪৯ সালে সেইন্ট পলস গির্জায় আবার শুরু হয় মেলা, নাম হয় ফ্রাংকফুর্ট বই মেলা। এখন পযর্ন্ত এটিই বিশ্বের সর্ববৃহৎ বই মেলা হিসেবে স্বীকৃত।

ফ্রাংকফুর্ট বই মেলার কিছু তথ্য:

১. ২০০৪ সালে ফ্রাংকফুর্ট বই মেলায় ৭৯ টি দেশের ৬৬৯১টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিলো। মেলার জন্য জায়গা লেগেছিলো ১ লাখ ৬৪ হাজার বর্গমিটার।

২. ওই বছর ফ্রাংকফুর্ট বই মেলায় প্রকাশিত ১ লাখ ৪ হাজার  ৫৬৬ টি নতুন বইসহ ৩লাখ ৫০ হাজার ৬১৯ টি বই প্রদর্শিত হয়েছিলো।

৩. এই মেলার দর্শক (২০০৪) ছিলো ২ লাখ ৭০ হাজার ৪১৩জন।

৪. মেলার সংবাদ সংগ্রহের জন্য ১২হাজার ২৭৫জন সাংবাদিক এসেছিলেন ৯২টি দেশ থেকে।

লন্ডন বই মেলা

লন্ডন বই মেলা মুলতঃ বই প্রকাশনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ন। সাধারনত প্রতিবছর মার্চ মাসে ইংলন্ডের লন্ডন শহরে এই মেলা অনুষ্ঠিত হয়। ২০০৬ সালে লন্ডনের অলিম্পিয়া এক্সজিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছিলো এই মেলা। কিন্তু এবছর এই মেলা লন্ডন শহরের পশ্চিম দিকে সরিয়ে নেয়া হয়েছে। এ বছর লন্ডনের ডকল্যান্ডে অবস্থিত আর্ল কোর্ট এক্সজিবিশিন সেন্টারে এই মেলা অনুষ্ঠিত হবে।

ফ্রাংকফুর্ট বই মেলার মতো অত বড় না হলেও লন্ডন বই মেলার আয়তন ও গুরুত্ব দিন দিন বাড়ছে। সাম্প্রতিক বছরগুলোতে গড়ে ২৩ হাজার প্রকাশক, বই বিক্রেতা, সাহিত্য প্রতিনিধি, লাইব্রেরিয়ান, মিডিয়া ও এই পুস্তক শিল্পের সাথে জড়িত প্রতিষ্ঠানসহ ১০০ টিরও বেশী দেশ মেলায় অংশ নিয়েছিলো। বই প্রকাশকরা তাদের প্রকাশিতব্য বইয়ের প্রচারের জন্য বা অন্য প্রকাশকদের কাছে বইয়ের স্বত্ব বা অন্য ভাষার অনুবাদ স্বত্ব  ক্রয় - বিক্রয়ের জন্য আসেন এই মেলায়।

ফ্রাংকফ্রুট বই মেলায় প্রকাশকদের গুরুত্ব বেশি থাকলেও সেখানে সাধারণ পাঠিক পাঠিকাদেরও গুরুত্ব থাকে। কিন্তু লন্ডন বইমেলায় তেমনটা দেখা যায় না। এখানে প্রকাশকদের দাপটই বেশি।

কলকাতা বই মেলা

ফ্রাংকফুর্ট, লন্ডন বই মেলার পর কলকাতা বইমেলা বিশ্বের তৃতীয় বৃহত্তম হিসেবে ধরা হয়। এই বই মেলায় পাইকারি বই বিক্রেতা বা পরিবেশকের চেয়ে সাধারন পাঠকদের গুরূত্ব বেশি। বই নিয়ে ব্যবসা থাকলেও সেটাই একমাত্র নয় বলেই এখানে প্রাণের ছোঁয়াটাও টের পাওয়া যায় বেশ। এটি এশিয়া মহাদেশের বৃহত্তম বই মেলা। বিশ্বের উল্লেখযোগ্য আর্ন্তজাতিক বই মেলার সারিতে নিজের অবস্থান সুদৃঢ় করতে পেরেছে এটি।

মেলায় দেশী বিদেশী জনপ্রিয় ও বিখ্যাত প্রকাশনা সংস্থার  বই প্রদর্শনী ও ক্রয় বিক্রয় ছাড়াও নানাবিধ সাংস্কৃতিক কর্মকান্ডেরও আয়োজন চলে।

কলকাতা বই মেলার ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও সাফল্যে অনুপ্রাণিত হয়ে পশ্চিমবঙ্গের অন্যান্য ছোট জেলায় (যেমন: শিলিগুড়িতে) চালু করা হয় বই মেলা। ১৯৭২ সালে দিল্লিতে প্রথম আর্ন্তজাতিক বই মেলাও শুরু হয়েছিলো কলকাতা বই মেলার এই জনপ্রিয়তা দেখে।

প্রতি বছর জানুয়ারি মাসের শেষ বুধবার থেকে ফ্রেব্র“য়ারি মাসের প্রথম রবিবার পর্ষন্ত চালু থাকে এই মেলা। ২০০৬ সাল পযর্ন্ত মেলা কলকাতার বিখ্যাত ময়দানে অনুষ্ঠিত হতো। কিন্তু ২০০৭ সাল থেকে কলকাতা হাইকোর্ট ময়দানে বই মেলা অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে। তাই এবছর কলকাতা বই মেলা সল্ট লেকে হয় ।

নিউ দিল্লি বই মেলা

১৯৭২ সালে এনবিটি (ঘধঃরড়হধষ ইড়ড়শ ঞৎঁংঃ) এর উদ্যেগে এই বই মেলা শুরু হয়। প্রতিবছর ফ্রেব্রুয়ারি মাসে এই মেলা শুরু হয়। নিউ দিল্লি বই মেলা ভারতের বৃহত্তর বই মেলার একটি। এর যথেষ্ঠ অর্থনৈতিক গুরুত্বও আছে। কারণ ভারত তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশী ইংরেজী  ও অন্যান্য ভাষার বই প্রকাশ করে। প্রতিবেশী দেশগুলোতে এর চাহিদা যথেষ্ঠ। 

প্রতিবছর ভারতে ১২হাজার প্রকাশক ১৮টি ভাষায় প্রায় ৯০ হাজার বই প্রকাশ করে থাকে।

২০০৬ সালের পরিসংখ্যানে দেখা গেছে, সে বছর ১০ লাখ দর্শনার্থী নিউ দিল্লি বই মেলায় এসেিেছলো, অংশ নিয়েছিলো প্রায় ১৮টি দেশ । মেলায় অংশগ্রহনকারী দেশগুলোর মধ্যে আমেরিকা, বাংলাদেশ, ইরান, ইসরাইল, ইতালি, জাপান, কানাডা, মালয়েশিয়া, মৌরিতানিয়া, নেপাল, পাকিস্তান, সৌদি আরব, সিঙ্গাপুর, শ্রীলংকা এবং জার্মানী  উল্লেখযোগ্য।

হংকং বইমেলা

হংকং ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিল এর উদ্যেগে প্রতিবছর আয়োজিত হয় হংকং বই মেলা। হংকং কনভেনশন অ্যান্ড একজিবিশন সেন্টারে প্রতিবছর জুলাই মাসে এই মেলা শুরু হয়। বই ছাড়াও বিভিন্ন স্টেশনারি পণ্য, কম্প্যাক্ট ডিস্ক ও অন্যান্য মাল্টিমিডিয়া পণ্য প্রকাশিত ও ক্রয় বিক্রয় হয় এ মেলা থেকে।

এই মেলায় মুলত আর্ন্তজাতিক বই ব্যবসাকে উৎসাহিত করা হয়। হংকং-এর জনগনের সুবিধার জন্য দেশী বা বিদেশী বই কম দামে বিক্রয় করা হয়। চাইনিজ, ইংরেজি এবং জাপানি ভাষায় গল্প, উপন্যাস, জোকস, কবিতা, রেফারেন্স বই, অভিধান, রান্নার বই ইত্যাদি প্রকাশিত হয়।