২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গানে গানে ভালোবাসা দিবস

গান হবে না অথচ ভ্যালেনটাইনস ডে চলে যাবে এমনটা হয় নাকি কখনো। ভালোবাসা আর গানের যে একে অন্যের পরিপূরক। তাইতো প্রযোজনা প্রতিষ্ঠানগুলো ভালোবাসা দিবস উপলক্ষে বাজারে এনেছে বেশ কয়েকটি অ্যালবাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 08:30 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

গালচিলের ব্যনারে এসেছে ক্লোজআপ ওয়ান খ্যাত আরিফের একক অ্যালবাম ‘এত ভালোবাসি’, সুমন ও অর্থহীনের ‘বোকা মানুষ’, ব্যান্ড মিক্স ‘স্বপ্নচূড়া ৩’, বাপ্পা মজুমদারের ‘দিন বাড়ি যায়’, হাসান মাসুদের ‘হৃদয়ঘটিত’।

লেজার ভিশন প্রকাশ করেছে মিক্সড অ্যালবাম ‘ভালোবাসা তোমার জন্য’।

এছাড়া জি সিরিজের ব্যানারে এসেছে বাপ্পা মজুমদার, এস আই টুটুল ও ফাহমিদা নবীর মিক্সড অ্যালবাম ‘আমি আকাশ হবো’।

ভ্যালেনটাইনস ডে উপলক্ষে অ্যালবাম বিষয়ে গানের ভূবনের সোহেল তারেক জানালেন, “এখনো সব অ্যালবাম আসেনি। তবে নজরুল সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত এবং আবৃতির কোন অ্যালবাম এবার আসছে না। আর বিদেশি গানের ক্ষেত্রে পুরোনো অ্যালবামই নতুন করে আবার বাজারে ছাড়া হয়েছে।”