পয়লাবারের মতো পাকিস্তানি ছবিতে নাম লেখালেন নাসিরুদ্দিন শাহ
ভারত পাকিস্তান সম্পর্ক খুব একটা ভালো না। কিন্তু সুখের বিষয় এই দু’দেশের খেলোয়াড়, গায়ক বা অভিনেতারা একে অন্যের দেশে গিয়ে খেলে, গান গেয়ে বা অভিনয় করে সম্পর্কটা সহজ করার চেষ্টা করেন। ভারতীয় চলচ্চিত্র তারকা নাসিরুদ্দিন শাহ’র পাকিস্তানি ছবি ‘খুদা কে নাম’ ছবিতে অভিনয়ের উদ্যোগও এক্ষেত্রে অবদান রাখবে বলে আশা করা যায়।
এবারই প্রথবারের মতো এই শক্তিমান অভিনেতা পাকিস্তানি পরিচালক শোয়েব মনসুর পরিচালিত ছবিতে অভিনয়ের জন্য চুক্তিব্ধ হলেন। ওই ছবিতে অবশ্য খুব গুরুত্বপূর্ন কোন চরিত্রে অভিনয় করবেন না তিনি। একটা মাত্র সিকোয়েন্সে এক বয়ষ্ক মৌলানার ভূমিকায় দেখা যাবে তাকে। মৌলবাদের বিরোধিতা করে ইসলাম সম্পর্কে কিছু প্রচলিত ভুল ব্যাখ্যা সম্পর্কে কথা বলবেন তিনি।
এ ছবিটি ছাড়াও নাসিরুদ্দিন শাহ এখন অভিনয় করছেন অরিন্দম মিত্র’র ‘শুন্য’ এবং ঋষি মেহতার দ্বিভাষিক ‘অমল’ চলচ্চিত্রে। জগমোহন মুন্দ্রার ‘শুট অন সাইট’ ছবির চিত্রনাট্যও নিয়েও কাজ করছেন পাশাপাশি।
