২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালো মন্দে মিনিপর্দার এক বছর

এ বছর বিনোদন জগতের সবচেয়ে বড় সাফল্য বড় পর্দাকে ঘিরে এলেও মিনিপর্দাও ছিল সরগরম। আগের বছরগুলোর ধারাবাহিকতায় এ বছরেও যুক্ত হয়েছে বেশ কিছু ভাল নির্মাতা। বরাবরের মতো টিভি নাটক দর্শকের পছন্দের শীর্ষে থাকলেও এ বছর 'টকশো' ধরনের অনুষ্ঠানগুলোর জনপ্রিয়তা বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2007, 08:38 AM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ডিসেম্বর ৩১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- এ বছর বিনোদন জগতের সবচেয়ে বড় সাফল্য বড় পর্দাকে ঘিরে এলেও মিনিপর্দাও ছিল সরগরম। আগের বছরগুলোর ধারাবাহিকতায় এ বছরেও যুক্ত হয়েছে বেশ কিছু ভাল নির্মাতা। বরাবরের মতো টিভি নাটক দর্শকের পছন্দের শীর্ষে থাকলেও এ বছর 'টকশো' ধরনের অনুষ্ঠানগুলোর জনপ্রিয়তা বেড়েছে। এ বছরে টিভি নাটকে উল্লেখযোগ্য সংযোজন ডেইলি সোপ ও লাইভ নাটক। এর আগে সর্বপ্রথম আবদুল্লাহ আল মামুনের ডেইলি সোপ 'জোয়ার ভাটা' প্রচারিত হলেও এ বছর আফসানা মিমির 'ডলস হাউজ' (এটিএন বাংলা), ফেরদৌস হাসানের 'মহানগর' (বাংলাভিশন), ফেরদৌস হাসান ও সাজ্জাদ সুমনের 'দহন' (আরটিভি) এর সুবাদে এ ধারাটি আরো জোরদার হয়েছে। এ বছরই চ্যানেল আই লাইভ বা সরাসরি নাটক স