২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্রে আগামী দিনের প্রস্তুতি

প্রতি বছরই ভাল কিছুর প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ। কিন্তু বছর শেষের হিসেব নিকেশে পাওয়ার পাল্লাটা বরাবরই হাল্কা থাকে। তবে অন্য সব বছরের তুলনায় এ বছরটা একটু ভিন্ন ছিল সব ক্ষেত্রেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2007, 07:39 AM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ডিসেম্বর ৩১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- প্রতি বছরই ভাল কিছুর প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ। কিন্তু বছর শেষের হিসেব নিকেশে পাওয়ার পাল্লাটা বরাবরই হাল্কা থাকে। তবে অন্য সব বছরের তুলনায় এ বছরটা একটু ভিন্ন ছিল সব ক্ষেত্রেই। বাংলাদেশের বিনোদনের জগতে এ বছরের উল্লেখযোগ্য প্রাপ্তি ও সবচেয়ে আশার জায়গা তৈরি হয়েছে চলচ্চিত্রকে ঘিরে। সরকার ও সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক চেষ্টায় অশ্লীলতার আবর্ত থেকে অনেকখানি উদ্ধার পেয়েছে বাংলাদেশের চলচ্চিত্র। অসুস্থ ছবি ও অরুচিকর পরিবেশের কারণে দর্শকরা অনেক আগেই হলবিমুখ হয়েছিলেন। ভাল নির্মাতারাও সরে যাচ্ছিলেন চলচ্চিত্র অঙ্গন থেকে। অনেক প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাচ্ছিল। সরকারের উদ্যোগে সেই বন্ধ্যা অবস্থার অবসান ঘটেছে। অশ্লীলতা বিরোধী টাস্কফোর্সকে ধন্যবাদ। টাস্কফোর্স অভিযানে নামার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে এফডিসিতে। অশ্লীল ছবির প্রযোজক, পরিচালক, শিল্পী ও কলা-কুশলীরা আত্মগোপনে চলে যান। দু'একজন গ্রেফতারও হন। অশ্লীল ছবির রিল পোড়ানো হয় এফডিসিতে। সেন্সর বোর্ডও নড়েচড়ে বসে। ফলে বছরের শেষ ঈদে একসঙ্গে মুক্তি পায় আটটি সুস্থধারার ছবি। 'ডাক্তারবাড়ি', 'আমার প্রাণের স্বামী', 'স্বামীর সংসার' -- এগুলোর মতো সুস্থধারার বেশ কিছু ছবি দেশীয় চলচ্চিত্রাঙ্গনে সুবাতাস নিয়ে আসে। দারুণ ব্যবসা সফল হয় 'কথা দাও সাথী হবে' এবং 'তোমার জন্য মরতে পারি'-এর মতো রোমান্টিক ছবি। অশ্লীলতার ভিড়ে আগেও কিছু ভাল ছবি হতো। তবে অন্য ছবির দাপটে সেগুলি হারিয়ে যেতো। এবার বড় বাজেটের তারকাবহুল সুস্থ ছবির সংখ্যা বেড়েছে এবং সেগুলি পুরোপুরি ব্যবসা সফল হয়েছে। 'খাইছি তোরে' ধরনের নামের বদলে স্বাভাবিক নাম সম্বলিত ছবি উঠে আসে পোস্টার, বিলবোর্ড ও রূপালী পর্দায়। অন্যান্য প্রযোজকদের পাশাপাশি আগের বছরের তুলনায় আরো বেশি করে মূলধারার চলচ্চিত্রের সঙ্গে এবার যুক্ত হয় ইমপ্রেস টেলিফিল্ম। ২০০৭ সাল ছিল বিকল্পধারার চলচ্চিত্র নির্মাতাদের জন্য নতুন প্রেরণার বছর। গোলাম রব্বানি বিপ্লবের 'স্বপ্নডানায়'র মতো বিকল্পধারার ছবি যেমন দর্শককে হলমুখী করেছে, তেমনি বিদেশ থেকে বয়ে নিয়ে এসেছে সম্মান। তৌকির আহমেদের 'দারুচিনি দ্বীপ' ছবিটিও দর্শকদের আগ্রহের কারণ হয়েছে। এনামুল করিম নির্ঝরের 'আহা' সব শ্রেণীর দর্শকের মনযোগ কেড়েছে। আবু সাইয়ীদের 'বাঁশি' কিংবা কাজী মোর্শেদের 'ঘানি'র মতো ছবিগুলোও এই ধারারই সফল বাস্তবায়ন। সব মিলিয়ে এ বছর আমাদের চলচ্চিত্র পাশ ফিরেছে বলা যায়। দীর্ঘদিনের অনিয়ম, অরাজকতার অবসান ঘটিয়ে নতুন দিনের প্রস্তুতি নিচ্ছে চলচ্চিত্রশিল্প। আগামী বছরগুলোতে যে এর সুফল মিলবে তা নিয়ে সন্দেহের অবকাশ কম। আলোচিত চলচ্চিত্র স্বপ্ন ডানায়। পরিচালনা গোলাম রব্বানি বিপ্লব। প্রযোজনা ইমপ্রেস টেলিফিল্ম। সাংহাই চলচ্চিত্র উৎসবে বছরের অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে মর্যাদা পায়। বাঁশি। আবু সাইয়ীদের নতুন ও পঞ্চম ছবি 'বাঁশি'র কাহিনী আবর্তিত হয়েছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা ও সংস্কৃতিকে ঘিরে। ছবির কাহিনী, চিত্রনাট্য লিখেছেন পরিচালক আবু সাইয়ীদ নিজেই। ছবিটি প্রযোজনা করেছে আঙ্গিক কমিউনিকেশনস। আহা। চমৎকার নির্মাণ শৈলীর জন্য আলোচনায় আসে স্থপতি এনামূল করিম নির্ঝরের প্রথম চলচ্চিত্র 'আহা'। দারুচিনি দ্বীপ। হুমায়ূন আহমেদের কাহিনী নিয়ে 'দারুচিনি দ্বীপ' নির্মাণ করেন তৌকির আহমেদ। লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে এ ছবির নায়িকা নির্বাচিত হন মম। ডাক্তার বাড়ি। পরিচালনা আজিজুর রহমান। প্রযোজনা আনন্দমেলা সিনেমা। শাকিব খান, জনা, অমিত হাসান, শাবনাজ, সুচরিতা এবং এটিএম শামসুজ্জামান অভিনীত বড় বাজেটের ছবিটি ব্যবসা সফল হয়। তোমার জন্য মরতে পারি। সাফি ইকবাল পরিচালিত ছবিটি বছরের সবচেয়ে ব্যবসা সফল ছবি বলে দাবি করা হয়। শাকিব-অপু জুটির ছবিটির জনপ্রিয়তা নবাগত অপুকে প্রতিষ্ঠিত করে। কথা দাও সাথী হবে। দীর্ঘদিন পর পরিচালক সোহানুর রহমান সোহান দর্শকদের ঈদুল ফিতরে উপহার দিলেন রোমান্টিক এই ছবিটি। মনের সাথে যুদ্ধ। এ ছবিতে প্রথমবারের মতো প্লেব্যাক করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী জেমস। ফলে জেমসভক্ত তরুন দর্শকরা লুফে নেয় ছবিটি। সাফল্যের মুখ দেখে নায়ক মান্না প্রযোজিত ছবিটি। আমার প্রাণের স্বামী। পি এ কাজল পরিচালিত ব্যবসা সফল এ ছবির মাধ্যমে আরও একবার শাকিব-শাবনূর জুটি তাদের জনপ্রিয়তার প্রমাণ দেন। স্বামীর সংসার। এ ছবির মধ্য দিয়ে আবারো দর্শকমন জয় করে নেন সুস্থ ধারার পরিচালক জাকির হোসেন রাজু। বছর জুড়ে 'কবুল' 'কবুল' বেশ কজন তারকা বিবাহবন্ধনে আবদ্ধ হন। হঠাৎ করে বিয়ে করে সবাইকে চমকে দেন অনেকে। আলোচিত বিয়ের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য রিয়াজ-তিনা ও পূর্ণিমা-জামিলের বিয়ে। ১৮ ডিসেম্বর নৃত্যশিল্পী ও মডেল মুশফিকা তিনাকে বিয়ে করেন রিয়াজ। তিনার বাবা ব্যবসায়ী মোহসিন খানের ইব্রাহিমপুরের বাসায় ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনে তিনাকে রিয়াজ বনানীর গলফ হাইটসের নিজের ফ্ল্যাটে নিয়ে যান। ৪ নভেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী ফাহাদ উদ্দিন জামিলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা পূর্ণিমা। বিয়ে অনুষ্ঠিত হয় পূর্ণিমার নিকুঞ্জের বাসায়। পাঁচ লাখ টাকা দেনমোহরে পারিবারিকভাবেই এই বিয়ের আয়োজন করা হয়। ২৩ নভেম্বর রাত পৌনে বারোটায় চিরায়ত বাঙালি বধূর সাজে স্বামী ফাহাদ আহমেদ জামিলের ঘরে চলে যান তিনি। জাপানের কিয়ূশু বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বর্তমানে গ্রামীণ কমিউনিকেশনের গ্লে