২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উৎসব আনন্দে বড়দিন উদযাপন

বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশের খ্রিস্ট ধর্মানুসারীরা নানা উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার যিশু খ্রিস্টের জন্মতিথি পবিত্র বড়দিন উদযাপন করছেন। সারাদেশের গির্জাগুলো রঙিন বাতি ও ফুল দিয়ে সাজানো হয়। স্থাপন করা হয় দরিদ্রঘরে খ্রিস্টের জন্মের ঘটনার প্রতীক গোশালাটিও। সোমবার থেকেই উৎসব আনন্দে মেতে ওঠেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2007, 07:25 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশের খ্রিস্ট ধর্মানুসারীরা নানা উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার যিশু খ্রিস্টের জন্মতিথি পবিত্র বড়দিন উদযাপন করছেন। সারাদেশের গির্জাগুলো রঙিন বাতি ও ফুল দিয়ে সাজানো হয়। স্থাপন করা হয় দরিদ্রঘরে খ্রিস্টের জন্মের ঘটনার প্রতীক গোশালাটিও। সোমবার থেকেই উৎসব আনন্দে মেতে ওঠেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। (আরও তথ্যসহ) চার্চগুলোতে রাতে বিশেষ প্রার্থনা হয়েছে। মঙ্গলবার সকালেও প্রার্থনা হয়েছে। সকাল থেকেই বিভিন্ন চার্চ, বাড়ি এবং তারকা হোটেলগুলোতে নানা ধরনের অনুষ্ঠান শুরু হয়। বিশেষ করে শিশু কিশোরদের জন্য আলাদা করে অনুষ্ঠানের আয়োজন করেছে হোটেলগুলো। বড়দিন উপলক্ষে ঢাকা শেরাটন হোটেল কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে শিশুদের জন্য আয়োজন করে ক্রিসমাস পার্টির। অনুষ্ঠানে সান্তা ক্লজ শিশুদের মধ্যে উপহার বিতরণ করেন। এছাড়া, শিশু ও তাদের বাবা-মায়ের জন্য থাকে র‌্যাফেল ড্র। খ্রিস্টীয় ধর্ম বিশ্বাস অনুযায়ী, পৃথিবীতে ঈশ্বরের পরিকল্পনা বাস্তবায়নের জন্য একজন নারীর প্রয়োজন ছিল। সেই নারীই হলেন কুমারী মারিয়া বা মেরি। ইসলাম ধর্মবিশ্বাসীদের কাছে আবার তিনিই ঈসা নবীর (আ:) মা মরিয়ম। ধর্ম বিশ্বাস বলে, এখন থেকে দুই হাজার বছরেরও বেশি আগে একদিন ঈশ্বরের বার্তাবাহক গ্যাব্রিয়েল মারিয়াকে বলেন, "তুমি প্রভুর অনুগ্রহ লাভ করেছ, তুমি একটি পুত্র সন্তান জন্ম দেবে।" মারিয়া সম্মতি দেওয়ার সঙ্গে সঙ্গেই কুমারী হলেও ঈশ্বরের অসীম করুণা ও অলৌকিক ক্ষমতায় গর্ভবতী হলেন। তার কোল আলো করে জন্ম নেয় এক শিশু। 'ঈশ্বরের দূত' গ্যাব্রিয়েলের কথামতো শিশুর নাম রাখা হয় যিশু। সেই যিশুর জন্মতিথি ২৫ ডিসেম্বর সারা বিশ্বে আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করা হয় বড়দিন। ঢাকার সহকারী বিশপ থিয়োটনিয়াস গোমেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার বলেন, "চার সপ্তাহ আগে থেকেই বড়দিনের প্রস্তুতি নেওয়া শুরু হয়ে যায়। প্রথমে আধ্যাত্মিক প্রস্তুতি নেওয়া হয়। এরপর উৎসবের জন্য করণীয় ঠিক করা হয়। নতুন বছরকে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।" তিনি জানান, বড়দিন উপলক্ষে পোপ ষোড়শ বেনেডিক্ট এবার 'আশা'র বাণী দিয়েছেন। পৃথিবী অনেক দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছে মন্তব্য করে বিশপ বলেন, এর মধ্যে মানুষ যাতে নিরাশ না হয় সেজন্যই এই 'আশা'র বাণী। বড়দিনে দেশের সব মানুষ, বিশেষ করে দুর্গত ও দরিদ্র মানুষের জন্য প্রার্থনা করা হবে বলে জানান থিয়োটনিয়াস গোমেজ। তিনি বলেন, সোমবার সন্ধ্যার পর থেকেই চার্চগুলোতে প্রার্থনা শুরু হবে। যিশুর পৃথিবীতে নেমে আসা উপলব্ধি করতেই আয়োজিত হয় রাতের এই প্রার্থনা। এছাড়া, মঙ্গলবার সকালে সারাদেশের গির্জাগুলোতে উপাসনা শুরু হবে। সঙ্গে থাকবে কীর্তন ও বিভিন্ন ধরনের ধর্মীয় সংগীত। সোমবার রাতে 'খ্রিস্টান যোগাযোগ কেন্দ্রের' ফাদার কমল কোড়াইয়া জানিয়েছেন, দেশের প্রধান প্রার্থনা হবে রমনা ক্যাথেড্রালে। ঢাকার সহকারী বিশপ থিয়োটনিয়াস গোমেজই এটি পরিচালনা করবেন। তবে অংশগ্রহণকারীদের সংখ্যার বিচারে সবচেয়ে বড় প্রার্থনা অনুষ্ঠিত হওয়ার কথা ঢাকার তেজগাঁওয়ের জপমালা গির্জায়। সেখানে চার থেকে পাঁচ হাজার মানুষ প্রার্থনায় অংশ নিতে পারে। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমে