২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কবিগুরুর বাসভবনের ভল্টে কী আছে?

কলকাতার শান্তিনিকেতনের রবীন্দ্রভবনে আরও এক রহস্যের জট নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ভারতের আনন্দবাজার পত্রিকা জানায়, ৪৬ বছর ধরে খোলা হয়নি শান্তিনিকেতনের উদয়নের এমন তিনটি ভল্টে কী আছে কেউ জানে না। কারণ ভল্টের চাবির কোন খোঁজ মিলছে না। উদয়ন শান্তিনিকেতনে কবিগুরুর বাসভবনগুলির একটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2007, 11:50 AM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ডিসেম্বর ১৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- কলকাতার শান্তিনিকেতনের রবীন্দ্রভবনে আরও এক রহস্যের জট নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ভারতের আনন্দবাজার পত্রিকা জানায়, ৪৬ বছর ধরে খোলা হয়নি শান্তিনিকেতনের উদয়নের এমন তিনটি ভল্টে কী আছে কেউ জানে না। কারণ ভল্টের চাবির কোন খোঁজ মিলছে না। উদয়ন শান্তিনিকেতনে কবিগুরুর বাসভবনগুলির একটি। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক চুরির কিনারা করতে এসে রহস্যটা উস্কে দেয় ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)। শান্তিনিকেতনে যে ক'টি বাড়ি আছে তার মধ্যে উদয়ন ছিল কবির প্রিয়। ১৯৬১ সালে রবীন্দ্রজন্মশতবর্ষের মে মাসে মারা যান কবির বড় ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর। তার আগেই কবির ব্যবহৃত জিনিসপত্র ও সম্পত্তি বিশ্বভারতীকে দান করেছিলেন তিনি। কিন্তু ওই সময় তিনি উদয়নের তিনটি ভল্টের চাবি কাউকে দিয়েছিলেন কী না সে বিষয়ে কেউ কিছু বলতে পারেন না। একই সঙ্গে শ্রী নিকেতনের কুঠিবাড়ির দেওয়ালে গাঁথা একটি ছোট ভল্টেরও চাবির হদিস মিলছে না। উদয়নের দোতলায় কবির শয়নঘর ও স্নানঘরের লাগোয়া এক ঘরের দেওয়ালে দুটি ও একতলার বড় হলের পাশের ঘরের দেওয়ালে একটি ভল্ট রয়েছে। প্রতিটিতেই লক ও হাতল আছে। কবি নিজেই ভল্টগুলি বসানোর ব্যবস্থা করেছিলেন। এর একটি বিদেশ থেকে আনা। ১৯৪১ সালে রবীন্দ্রনাথের মৃত্যুর পরে রথীন্দ্রনাথ ঠাকুর দীর্ঘদিন উদয়নে কাটিয়েছেন। কিন্তু ওই সময়ে বা পরে তিনি ওই ভল্টের চাবি কাউকে দিয়েছিলেন কিনা কেউ স্মরণ করতে পারছেন না। তবে রথীন্দ্রনাথের মৃত্যুর পরে ওই ভল্ট আর খোলা হয়নি। ২০০৪ সালে কবির নোবেল পদক চুরির তদন্ত করতে এসে সিবিআই ভল্টগুলি খুলে দেখতে চাইলে বিশ্বভারতীয় জানায় চাবি নেই। সিবিআই ভাঙার অনুমতি চাইলে কর্তৃপক্ষ তা দেননি। স