২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নোবেল বিজয়ী পিন্টারের পান্ডুলিপি বিক্রি হলো ১১ লক্ষ পাউন্ডে

নোবেল বিজয়ী নাট্যকার হ্যারল্ড পিন্টার বুধবার তার কিছু চিঠিপত্র, পান্ডুলিপি ও ইমেইল ব্রিটেনের জাতীয় গ্রন্থাগারের কাছে বিক্রি করেছেন ১১ লক্ষ পাউন্ডে। খবর বৃটিশ ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2007, 03:03 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ডিসেম্বর ১৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- নোবেল বিজয়ী নাট্যকার হ্যারল্ড পিন্টার বুধবার তার কিছু চিঠিপত্র, পান্ডুলিপি ও ইমেইল ব্রিটেনের জাতীয় গ্রন্থাগারের কাছে বিক্রি করেছেন ১১ লক্ষ পাউন্ডে। খবর বৃটিশ ওয়েবসাইটের। স্যামুয়েল বেকেট, ফিলিপ লারকিন, আর্থার মিলার ও জন অসবর্নের কাছে লেখা ও তাদের কাছ থেকে পাওয়া চিঠিপত্র এবং 'দি কুইন অফ অল দি ফেয়ারিস' নামের তার একটি অপ্রকাশিত আত্মজীবনী বিক্রি করেন পিন্টার। আত্মজীবনীটি লেখকের যৌবনকালকে ঘিরে রচিত। পিন্টারের রচনাগুলি ক্রয় করে এগুলো দেশের বাইরে যাওয়ার হাত থেকে রক্ষা করল বৃটিশ লাইব্রেরি। এর আগে বিখ্যাত বৃটিশ লেখক টেড হিউস ও গ্রাহাম গ্রীন এর অনেক লেখা দেশের বাইরে বিক্রি হয়ে গেছে। এ প্রসঙ্গে ব্রিটিশ লাইব্রেরির পান্ডুলিপি শাখার প্রধান জেমি অ্যান্ড্রুজ বলেন, "এটা খুবই রোমাঞ্চকর একটা ব্যাপার যে আমাদের মধ্যে জীবিত সেরা এক লেখকের পান্ডুুলিপি আমরা পেলাম। আমরা এগুলি গবেষকদের কাজে যাতে লাগে সে ব্যবস্থা করব।" পিন্টারের বয়স এখন ৭৭। লন্ডনে বেড়ে ওঠা এই নাট্যকার ২০০৫ সালে সাহিত্যে নোবেল পান। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/ ২০৫৯ ঘ