২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজাইনার অনিল কাপুর

অনিল কাপুর তার পরবর্তী তারকাবহুল ছবি 'ওয়েলকাম' এ নিজের পোশাক নিজেই ডিজাইন করেছেন। ছবিতে তার 'লুক' কী রকম হবে সে ব্যাপারেও তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2007, 11:11 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ডিসেম্বর ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- অনিল কাপুর তার পরবর্তী তারকাবহুল ছবি 'ওয়েলকাম' এ নিজের পোশাক নিজেই ডিজাইন করেছেন। ছবিতে তার 'লুক' কী রকম হবে সে ব্যাপারেও তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের। ছবিতে ক্যাটরিনা কাইফের ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন অনিল যেখানে ছবির শেষার্ধে মল্লিকা শেরাওয়াতের প্রেমে পরবেন তিনি। অনিল বলেন, "এই ছবিতে আমার পোশাক আমিই নির্বাচন করেছি। অনেকগুলো পোশাক বাছাই করে কিনতে বিস্তর ঝক্কি পোহাতে হয়েছে।" ছবিতে অনিলের সঙ্গে আরো আছেন অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, নানা পাটেকর, ফিরোজ খান, পরেশ রাওয়াল ও মল্লিকা শেরাওয়াত। ছবিটি মুক্তি পাবে ২০ ডিসেম্বর। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/১৭০৫ ঘ