ডিসেম্বর ১১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- প্রতি বছরের মতো এবারও বারবারা ওয়াল্টার্স বছরের সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিদের একটি তালিকা তৈরি করেছেন। তার তালিকায় ২০০৭ সালের সেরা দশ জনের মধ্যে প্রথম অবস্থানে আছেন লেখিকা জে কে রাউলিং। খবর মার্কিন ওয়েবসাইটের।
জে কে রাউলিং কিছুদিন আগে 'হ্যারি পটার অ্যান্ড ডেথলি হ্যালোস' নামে হ্যারি পটার সিরিজের শেষ বইটি লেখেন। এছাড়া এ বছর তার সৃষ্ট ক্ষুদে জাদুকরকে নিয়ে একটি চলচ্চিত্রও নির্মাণ করা হয়েছে।
প্রবীন টিভি ব্যক্তিত্ব বারবারা ৭ ডিসেম্বর তার এই তালিকা এবিসি নিউজে ঘোষণা করেন। তার ঘোষিত এই তালিকায় জে কে রাউলিং ছাড়াও ব্রিটিশ গায়িকাও ফুটবলার দম্পতি ভিক্টোরিয়া ও ডেভিড বেকহাম, জাস্টিন টিম্বারলেক, জেনিফার হাডসন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন আছেন।
বারবারা জিল ওয়াল্টার্স আমেরিকার খ্যাতিমান সাংবাদিক, লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব। প্রতি বছরই আকষর্ণীয় ব্যক্তিদের তালিকা তৈরি করেন তিনি। এই তালিকাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/২৩২৪ ঘ
bdnews24