ডিসেম্বর ০৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সাবেক বেওয়াচ তারকা পামেলা এন্ডারসন ছোট পর্দার সর্বকালের সেরা আবেদনময়ী মহিলা হিসেবে নির্বাচিত হয়েছেন। খবর মার্কিন ওয়েবসাইটের।
আমেরিকান অনলাইন বা এওএল নামের একটি ওয়েবসাইট একটি জরিপ চালিয়ে এই তালিকা প্রকাশ করেছে। সেখানে পামেলা এন্ডারসন সর্বকালের সেরা আবেদনময়ী তারকার স্বীকৃতি পেয়েছেন। এই তালিকায় অন্যান্য অভিনেত্রীদের মধ্যে আছেন 'ডেসপারেট হাউজওয়াইভস' এর ইভা লঙ্গোরিয়া পার্কার, ক্যাথরিন হেইগ, জেসিকা অ্যালবা এবং 'বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার' এর তারকা ক্যারিশমা কারপেন্টার।
'চার্লিস এঞ্জেলস' এর জ্যাকলিন স্মিথ এবং 'ক্যাটওম্যান' এর জুলি নিউমার এই সেরা আবেদনময়ীদের তালিকায় আছেন।
আমেরিকান অনলাইন ৫ ডিসেম্বর এই তালিকাটি প্রকাশ করেছে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৭৪৭ ঘ
bdnews24