ডিসেম্বর ৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- রবীন্দ্রনাথের চুরি যাওয়া নোবেল পদক এখনো খুঁজে পাওয়া যায়নি। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তদন্ত থেকে হাত গুটিয়ে নিয়েছে। এদিকে চুরি যাওয়া পদকের বীমার টাকা নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে বীমা কোম্পানি ও বিশ্বভারতীর মধ্যে। খবর ভারতের আনন্দবাজার পত্রিকার।
চুরি যাওয়া পদকের জন্য বীমা কোম্পানির কাছে প্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকা দাবি করেছে বিশ্বভারতী। একই সঙ্গে চুরি যাওয়া ৪৯টি সামগ্রীর জন্য আরও প্রায় ৭৯ লক্ষ টাকা চাওয়া হয়েছে। কিন্তু বীমা কোম্পানি পদকের জন্য ৮০ লক্ষ আর বাকী সব কিছু মিলিয়ে মোট ১৫ লক্ষ টাকা দিতে রাজী হয়েছে।
বিশ্বভারতীর উপাচার্য রজতকান্ত রায় বলেছেন, "আমরা দরাদরি করতে চাই না। জাতীয় স্বার্থেই প্রয়োজনীয় টাকা চাওয়া হচ্ছে।"
শুক্রবার ন্যাশনাল ইনসিওরেন্স এর চেয়ারম্যান ভি রামস্বামী বলেন, "নোবেল পুরস্কারের বীমার ক্ষেত্রে বিশ্বভারতী যে টাকা দাবি করেছিল, তা আমরা নিরপেক্ষ সার্ভেয়ারকে দিয়ে খতিয়ে দেখছি। কেবল নোবেল পদকের বেলায় নয়, সমস্ত বীমার ক্ষেত্রেই সার্ভেয়রের সুপারিশ মেনে টাকা মেটানোটাই আমাদের নিয়ম। তবে বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে আমরা ফের বৈঠক করব।"
রবীন্দ্রভবন সূত্র জানিয়েছে, নতুন ও আধুনিক সংগ্রহশালা সাজিয়ে তোলার যে প্রকল্প স
bdnews24