২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হলিউডে সবচেয়ে নির্বোধ কে?

হলিউডের সবচে নির্বোধ ব্যক্তি কে? এই প্রশ্নের জবাব খুঁজতে একটি জরিপ চালানো হয়েছিল হলিউডে। আর তাতে সেরা নির্বোধ হিসেবে নির্বাচিত হয়েছেন তারকা লিন্ডসে লোহান। খবর মার্কিন ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2007, 11:13 AM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ডিসেম্বর ০৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- হলিউডের সবচে নির্বোধ ব্যক্তি কে? এই প্রশ্নের জবাব খুঁজতে একটি জরিপ চালানো হয়েছিল হলিউডে। আর তাতে সেরা নির্বোধ হিসেবে নির্বাচিত হয়েছেন তারকা লিন্ডসে লোহান। খবর মার্কিন ওয়েবসাইটের। জরিপে অংশগ্রহণকারীরা জানান, 'মিন গার্ল' খ্যাত এই তারকা তৃতীয় শ্রেনীর ছবিতে অভিনয়, দায়িত্বজ্ঞানহীন চলাফেরা এবং পুরুষ নির্বাচনের ক্ষেত্রে বাজে রুচির পরিচয় দিয়েছেন। এ কারণেই তিনি 'ডাম্বেস্ট পিপল ইন হলিউড' নির্বাচনে এক নম্বরে উঠে এসেছেন। আমেরিকার 'নিউ ইয়র্ক ডেইলি নিউজ' পত্রিকা এই তালিকা তৈরি করেছে। পত্রিকার সম্পাদক জানান, এই তালিকার অর্থ এই নয় যে তালিকায় যাদের নাম আছে তাদের আইকিউ নিচু স্তরের। আসলে তাদের জীবনযাপন, রুচি, বাজে স্টাইল এবং দুর্ভাগ্য বিবেচনা করে জরিপের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। ৫০ জনের এই 'নিবোর্ধ তালিকা'য় দ্বিতীয় স্থানে আছেন কিম কারদাসিয়ান। ব্রিটনি স্পেয়ার্স আছেন ১৪, জেনিফার লাভ ১৭, মাইকেল জ্যাকসন ১৯, মেল গিবসন ২৪, কেভিন ফেদারলাইন ৩৮, রাসেল ক্রো ৪৩ তম অবস্থানে আছেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৭০১ ঘ