ডিসেম্বর ০৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সালমান রুশদির বিতর্কিত উপন্যাস 'স্যাটানিক ভার্সেস' অবলম্বনে চলচ্চিত্র তৈরি করবে বিবিসি। নির্মিতব্য এই প্রামাণ্য চলচ্চিত্রের পরিচালক জানান, রোমাঞ্চকর একটা ছবি হবে এটি। খবর কানাডিয়ান ওয়েবসাইটের।
এই প্রামাণ্য চলচ্চিত্রের নাম হবে 'ওয়ার্ডস দ্যাট শুক দ্য ওয়ার্ল্ড'। বিবিসির এশিয়ান প্রোগ্রাম ইউনিটের প্রধান গুরদীপ ভাঙ্গু জানান, ১৯৮০'র দশকে বইটির কারণে বিশ্ব জুড়ে সাংস্কৃতিক ও ধর্মীয় জগতে যে গোলযোগ সৃষ্টি হয়েছিল তা এই প্রামাণ্য চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে।
১৯৮৮ সালে প্রকাশিত 'স্যাটানিক ভার্সেস' ছবিটি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছিল। এই উপন্যাসে ইসলামের শেষ নবী মোহাম্মদ (সাঃ) সম্পর্কে অনেক অনৈতিক কথা বলা হয়েছে। সে সময়ে ইরানের আয়াতুল্লাহ খোমেনি রুশদিকে হত্যার ফতোয়া জারি করেছিলেন। অনেক দেশেই এই বিতর্কিত বইটি নিষিদ্ধ করা হয়েছিল। এমনকি ভারতেও বইটি নিষিদ্ধ করা হয়।
ভাঙ্গু জানান, নির্মিতব্য এই প্রামাণ্যচিত্রে দেখানো হবে, কীভাবে একটি বই মাত্র ছয় মাসের মধ্যে (সেপ্টেম্বর ১৯৮৮ থেকে ফেব্র"য়ারি ১৯৮৯) এই সময়ের সাহিত্যের সবচেয়ে বিতর্কিত উপন্যাসে পরিণত হয়।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/২৮৩১ ঘ
bdnews24