২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বসাহিত্য কেন্দ্রের নতুন পাঠচক্র শুরু হচ্ছে শিগগিরই

বিশ্বের শ্রেষ্ঠ লেখকদের নির্বাচিত সেরা বই সমবেতভাবে পাঠ করার মাধ্যমে চেতনার উৎকর্ষ অর্জনের লক্ষ্য নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠচক্র ২০০৮ শুরু হচ্ছে শিগগিরই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2007, 04:40 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

ঢাকা, ০২ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বিশ্বের শ্রেষ্ঠ লেখকদের নির্বাচিত সেরা বই সমবেতভাবে পাঠ করার মাধ্যমে চেতনার উৎকর্ষ অর্জনের লক্ষ্য নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠচক্র ২০০৮ শুরু হচ্ছে শিগগিরই। বিশ্বসাহিত্য কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এ পাঠচক্রের প্রথম পর্বের মেয়াদ হবে এক বছর। মূল পাঠ্য বিষয় সাহিত্যের পাশাপাশি এতে থাকবে নৃতত্ত্ব ,দর্শনসহ ও জ্ঞানের কয়েকটি শাখার মোট ৪০টি নির্বাচিত বই পড়ার সুযোগ। বই পড়া ছাড়াও সদস্যরা বিশ্বের শ্রেষ্ঠ চলচ্চিত্র ,নাটক ও সঙ্গীত উপভোগ করতে পারবেন। থাকবে দর্শনীয় স্থান ভ্রমণ ও বিভিন্ন বুদ্ধিবৃত্তিক কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ। পাঠচক্রে অংশ নিতে আগ্রহীদের অন্তত উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। এর জন্য কোনও ফি লাগবে না। তবে নির্বাচিত সদস্যদের নিরাপত্তা ফি হিসেবে ১০০ টাকা (ফেরতযোগ্য) এবং সাংস্কৃতিক কর্মসূচির চাঁদা হিসেবে ২০০ টাকা জমা দিতে হবে। পঠিত বইয়ের ওপর আলোচনা হবে প্রতি শুক্রবার বিকেল ৫টা থেকে ৭টা। আগ্রহীদের ২ কপি পাসপোর্ট আকারের ছবিসহ ১২ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত (মঙ্গল ও শুক্রবার বাদে) প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে বিশ্বসাহিত্য কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগ : ০১৭১-৩৩০২৯৬৫ এবং ৮৬১৮৫৬৭। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসকে/২২৩৫ঘ.