২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি ক্যাম্পাস থেকে অতিথি পাখিরা হঠাৎ উধাও

শীতের শুরুতে প্রতি বছরের মতো এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছিল অতিথি পাখিরা। কলকাকলীতে তারা ভেঙে দিয়েছিল ক্যাম্পাসের নির্জনতা। সাধারণত মার্চ পর্যন্ত এ সব পাখি থাকলেও এবার ডিসেম্বর না আসতেই অতিথি পাখিশূন্য হয়ে পড়েছে ক্যাম্পাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2007, 11:06 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

আমিনুর রহমান রাসেল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যাদের আগমনী বার্তা প্রতিবছর জানান দিতো 'আমি আসছি'; আমাকে বরণ করো। সেই 'আমি' চলে এসেছে, মানে শীত। এসেছিল জাহাঙ্গীরনগরের শীতের অলঙ্কার অতিথি পাখিরাও। তবে গত এক সপ্তাহে এক এক করে এসব অতিথি পাখি কোথায় যেন হারিয়ে গেছে। পাখিদের এ চলে যাওয়ায় বিষণ