নভেম্বর ৩০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- জেলে থাকাকালে সঞ্জয় দত্ত ৩৭ দিনে যে বাঁশ বেতের চেয়ার তৈরি করেছেন তা থেকে তার মোট আয় হয়েছে ৩৮ দশমিক ২৫ রুপি। ইয়েরওয়ারা জেলের এক কর্মকর্তা সঞ্জয়ের কায়িক শ্রমের হিসেব কষে এ তথ্য জানান। খবর ভারতীয় ওয়েবসাইটের।
সঞ্জয় জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বেরিয়ে আসার সময় এই অর্থ তার হাতে তুলে দেওয়া হয়। গান্ধীর দর্শনে যে শ্রমের মর্যাদার কথা বলা হয়েছে এবং যে বিষয়টি রুপালী পর্দায় মুন্নাভাই চরিত্রে সঞ্জয় তুলে ধরেছেন তার সঙ্গে এই অর্থ উপার্জন বিশেষ তাৎপর্যপূর্ণ।
একই সঙ্গে যার কাঁধে বলিউডের ২০০ কোটি রুপির চলচ্চিত্রের ভার তার জন্য এই আয় বেশ পরিহাসপূর্ণও বটে।
জেলে থাকার সময় 'অদক্ষ শ্রমিক' ক্যাটাগরিতে পরেছিলেন সঞ্জয়।
জেলের এক উর্ধতন কর্মকর্তা বলেন, ৩ নম্বর ব্যারাকে সঞ্জয় আলাদাভাবে বেতের কাজ করতেন। হাই প্রোফাইল স্ট্যাটাস থাকার কারণে তার সঙ্গে অন্য অপরাধীদের একত্রে কাজ করতে দেওয়া হয়নি।
কারাগার সূত্রে জানা যায়, জেলখানার প্রকোষ্ঠে প্রতিদিন সকালে নিয়মিত পূজা অর্চ্চনা করতেন সঞ্জয়। এ কারণেই তিনি জেলখানা থেকে বের হওয়ার সময় তার কপালে তিলক দেখা গেছে।
১৯৯৩ সালের মুম্বাই বোমা হামলার মামলায় অস্ত্র আইনে সঞ্জয় দত্তের ৬ বছর সশ্রম কারাদন্ড হয়। পুনের ইয়েরওয়ারা জেলে কারাদন্ড ভোগ করছিলেন বলিউড অভিনেতা। সুপ্রিমকোর্টে এক আবেদনের প্রেক্ষিতে স
bdnews24