২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার শুরু হচ্ছে ঢাকা বইমেলা

'আ্নন্দ ও সমৃদ্ধির জন্য বই' - এ প্রত্যাশা নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় প্যারেড স্কোয়ারে শনিবার থেকে শুরু হচ্ছে চতুর্দশ ঢাকা বইমেলা। বিকেল ৩টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। শনিবার থেকে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পর্যন্ত মেলা চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2007, 07:41 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ঢাকা, নভেম্বর ৩০(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- 'আ্নন্দ ও সমৃদ্ধির জন্য বই' - এ প্রত্যাশা নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় প্যারেড স্কোয়ারে শনিবার থেকে শুরু হচ্ছে চতুর্দশ ঢাকা বইমেলা। বিকেল ৩টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। শনিবার থেকে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পর্যন্ত মেলা চলবে। ঢাকা বই মেলা সামনে রেখে শুক্রবার সকালে শাহবাগ থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত র‌্যালি হয়। এতে প্রকাশক ও পাঠকরা অংশ নেয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্র ঢাকা বই মেলার আয়োজক। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮ টা পর্যন্ত এবং সরকারি ছুটির দিন বেলা ১১ টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বই মেলা সকলের জন্য খোলা থাকবে। এবারের ঢাকা বই মেলায় দেশী-বিদেশী ১৫০টি প্রকাশনা সংস্থা অংশ নেবে বলে জানিয়েছেন জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মাহমুদুর রহমান। তিনি জানান, মেলার প্রবেশ মূল্য ৫টাকা। তবে স্কুল ছাত্র-ছাত্রীদের জন্য কোনো প্রবেশ মূল্য লাগবে না। এবার মেলায় আমন্ত্রিত কিছু স্কুলকে ৫ হাজার থেকে ১০ হাজার টাকার বইও দেওয়া হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএ/১৩৩৬ঘ.