২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরউইন কন্যা বিন্দি এখন গায়িকা

'ক্রোকোডাইল হান্টার' হিসেবে পরিচিত স্টিভ আরউইনকে নিশ্চয়ই মনে আছে। অস্ট্রেলিয়ার বিখ্যাত এই বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও টিভি ব্যাক্তিত্ব ২০০৬ সালের ৪ সেপ্টেম্বর স্টিং রে মাছের আঘাতে মারা যান। অনেকে ভেবেছিলেন তার মেয়ে বড় হয়ে বাবার মতোই প্রাণীজগৎ নিয়েই থাকবে। কিন্তু আপাতদৃষ্টে মনে হচ্ছে সেরকম কোন ইচ্ছে নেই বিন্দির। বরং গান বাদ্যির দিকেই তার ঝোঁক বেশি। আসছে মাসেই তার অভিষেক অ্যালবাম মুক্তি পাচ্ছে। খবর অস্ট্রেলিয় ওয়েবাসইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2007, 12:52 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

নভেম্বর ২৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- 'ক্রোকোডাইল হান্টার' হিসেবে পরিচিত স্টিভ আরউইনকে নিশ্চয়ই মনে আছে। অস্ট্রেলিয়ার বিখ্যাত এই বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও টিভি ব্যাক্তিত্ব ২০০৬ সালের ৪ সেপ্টেম্বর স্টিং রে মাছের আঘাতে মারা যান। অনেকে ভেবেছিলেন তার মেয়ে বড় হয়ে বাবার মতোই প্রাণীজগৎ নিয়েই থাকবে। কিন্তু আপাতদৃষ্টে মনে হচ্ছে সেরকম কোন ইচ্ছে নেই বিন্দির। বরং গান বাদ্যির দিকেই তার ঝোঁক বেশি। আসছে মাসেই তার অভিষেক অ্যালবাম মুক্তি পাচ্ছে। খবর অস্ট্রেলিয় ওয়েবাসইটের। ৯ বছর বয়সি বিন্দির প্রথম অ্যালবামের নাম 'ট্রাবল ইন দ্য জাঙ্গল'। এ অ্যালবাম মুক্তি পাবে এ বছর ৭ ডিসেম্বর। অ্যালবামের একটি গানের কথা এরকম : আয়াম অ্যাফ্রেইড অফ গ্রিজলি বিয়ারস, বাট ডোন্ট ইউ সি/গ্রিজলি বিয়ারস শুড রিয়েলি বি অ্যাফ্রেইড অফ মি/ দেয়ার ইজ ট্রাবল ইন দি জাঙ্গল/উই ফাইন্ড দ্যাট ম্যানকাইন্ড ইজ নট সো কাইন্ড। বাবা মারা যাওয়ার পর বিন্দি পোশাকের ব্যবসা শুরু করে, শিশুদের শরীরচর্চা বিষয়ে প্রকাশ করে একটি ডিভিডি। ২৬ পর্বের বন্যপ্রাণী বিষয়ক প্রামাণ্যচিত্র 'বিন্দি দি জাঙ্গল গার্ল' এর উপস্থাপনাও করে সে। বিন্দি অস্ট্রেলিয়ার পর্যটন দূতও বটে। বিন্দির ম্যানেজার জন স্টেইনটন জানান, হলিউডের ছবিতে অভিনয়েরও প্রস্তাব পেয়েছিল বিন্দি। কিন্তু সে প্রস্তাব আপাতত ফিরিয়ে দিয়েছে সে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এমআইআর/১৮৩২ ঘ