নভেম্বর ২৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- নিজের শেষকৃত্যের জন্য অগ্রিম ২৫ হাজার পাউন্ড ব্যয় করেছেন ব্রিটনি স্পিয়ার্স। খবর ব্রিটিশ ওয়েবসাইটের।
বয়স মাত্র ২৫ হলেও ব্রিটনির আশংকা, তার উচ্ছৃংখল জীবন যাপনের কারণে যে কোন সময়ই মারা যেতে পারেন তিনি। সুতরাং শেষকৃত্যের ব্যাপারে এখনই একটা ব্যবস্থা করে যাওয়া উচিত।
ব্রিটনি বলেন, "নিজের শেষকৃত্যের জন্য অর্থ ব্যয় করা সবসময়ই মর্মস্পর্শী ব্যাপার। তবে ২৫ বছর বয়সে এ কাজটা করলে ততটা বেদনাদায়ক ঠেকে না।"
ব্রিটিশ পত্রপত্রিকাগুলো অবশ্য মন্তব্য করেছে, এটা ব্রিটনির বাড়াবাড়ি। অদ্ভুত কিছু না করে একটা সপ্তাহও পার করতে পারেনি এই তারকা। এটাও তার এরকম একটা অদ্ভুুত আচরণ।
চলতি মাসের শুরুর দিকে ব্রিটনির দুই ছেলে দু'বছর বয়সি শন প্রেসটন এবং এক বছর বয়সী জেডেন জেমস এর দেখভালের দায়িত্ব তার প্রাক্তন স্বামী কেভিন ফেদারলাইনকে দিয়েছে আদালত।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/১৮৩২ ঘ
bdnews24