২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জীবনী প্রকাশকের বিরুদ্ধে মামলা করেছেন গুন্টার গ্রাস

নোবেল বিজয়ী জার্মান লেখক গুন্টার গ্রাস তার জীবনী গ্রন্থ প্রকাশকের বিরুদ্ধে মামলা করেছেন। তার আইনজীবী জানান, ওই জীবনী গ্রন্থে লেখা হয়েছে যে গুন্টার গ্রাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসী বাহিনীর ভয়ংকর ওয়াফেন- এসএস ইউনিটে স্বেচ্ছায় যোগ দিয়েছিলেন, যা সত্য নয়। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2007, 11:24 AM

Updated : 26 Aug 2022, 09:00 PM

নভেম্বর ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- নোবেল বিজয়ী জার্মান লেখক গুন্টার গ্রাস তার জীবনী গ্রন্থ প্রকাশকের বিরুদ্ধে মামলা করেছেন। তার আইনজীবী জানান, ওই জীবনী গ্রন্থে লেখা হয়েছে যে গুন্টার গ্রাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসী বাহিনীর ভয়ংকর ওয়াফেন- এসএস ইউনিটে স্বেচ্ছায় যোগ দিয়েছিলেন, যা সত্য নয়। খবর ভারতীয় ওয়েবসাইটের। শুক্রবার গ্রাসের আইনজীবী র‌্যান্ডম হাউজের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করেছেন। গ্রাসের আইনজীবী পল হেরটিন বলেন যে তিনি আদালতকে অনুরোধ করেছেন র‌্যান্ডম হাউজের বিরুদ্ধে ইনজাংশন জারি করার জন্য। গুন্টার গ্রাসের জীবনী প্রকাশ করেছে বার্লিনের র‌্যান্ডম হাউজ। এর প্রকাশক গোল্ডম্যান ভারলেগ। অক্টোবরে প্রকাশিত এই জীবনী গ্রন্থে লেখা হয়েছে, গুন্টার গ্রাস নাৎসী বাহিনীতে স্বেচ্ছায় যোগ দিয়েছিলেন। আর এখানেই গুন্টার গ্রাসের আপত্তি। এ প্রসঙ্গে ৮০ বছর বয়স্ক লেখক জানান, নিজের ইচ্ছায় নয়, তিনি সেনা বাহিনীতে যোগ দিয়েছিলেন বাধ্য হয়ে। মাইকেল জুয়ার্গের লেখা জীবনীগ্রন্থে লেখা হয়, "গুন্টার গ্রাস স্বীকার করেছেন যে ১৭ বছর বয়সে তিনি স্বেচ্ছায় নাৎসী বাহিনীর ওয়াফেন - এসএস ইউনিটে যোগ দেন।" পল হেরটিন বলেন, "গুন্টার গ্রাস নাৎসী বাহিনীতে স্বেচ্ছায় যোগ দেননি। বরং তাকে সেনাবাহিনীতে যোগদানে বাধ্য করা হয়েছিল।" ২০০৬ সালে প্রকাশিত তার আত্মজীবনীতে গ্রাস নিজেই নাৎসী বাহিনীর সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৭১৭ ঘ