২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ বছর পর

স্যার রিচার্ড অ্যাটেনবারো পরিচালিত 'গান্ধী' ছবির ২৫ বছর পুর্তি উপলক্ষে এর পাত্রপাত্রী ও কলাকুশলীদের পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ছবিটির বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হবে। খবর বৃটিশ ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 12:08 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

নভেম্বর ২৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- স্যার রিচার্ড অ্যাটেনবারো পরিচালিত 'গান্ধী' ছবির ২৫ বছর পুর্তি উপলক্ষে এর পাত্রপাত্রী ও কলাকুশলীদের পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ছবিটির বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হবে। খবর বৃটিশ ওয়েবসাইটের। ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি সে বছর ৮টি ক্যাটাগরিতে অস্কার পুরস্কার লাভ করে। বৃটিশ শাসিত ভারতের স্বাধীনতার লক্ষ্যে পরিচালিত অহিংস আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর জীবনকাহিনী নিয়ে তৈরি হয়েছে ছবিটি। পুনর্মিলনী হবে ৩ ডিসেম্বর ব্রিটেনের বিখ্যাত চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান বাফটায়। ছবিতে গান্ধীর নাম ভূমিকায় অভিনয় করা স্যার বেন কিংসলে বলেন, "ছবিটির ২৫ বছর পুর্তি উপলক্ষে আমরা এর এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছি। এ উপলক্ষে ছবির সকল পাত্র পাত্রী ও কলাকুশলীরা একত্রিত হবেন।" কিংসলে বলেন, "আজকের দুনিয়ায় গান্ধীর শিক্ষা খুব জরুরী এবং একারণেই আমরা ছবিটি আবার দেখানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে আছে, গত বছর প্যালেস্টাইনের উদ্বাস্তু শিবিরে ছবিটি দেখানো হয়েছিল। এটি সেখানের দর্শকদের মধ্যে বেশ প্রতিক্রিয়া সৃষ্টি করে। তারা গান্ধীর সত্যাগ্রহ আন্দোলনে বেশ প্রভাবিত হয়। এটা ছিল আমার জীবনের স্মরণীয় একটি মুহূর্ত। এরপর পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ও অন্যান্য স্থানের উদ্বাস্তু শিবিরেও প্রদর্শিত হয় ছবিটি। লেবানন, জর্ডান ও সিরিয়ার বিশাল উদ্বাস্তু স