২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইনে রণবীর কাপুর

আধুনিক প্রযুক্তির সঙ্গে নবীন বলিউড তারকা রণবীরের সখ্য ভালই। ফলে তার প্রথম ছবি 'সাওয়ারিয়া' প্রসঙ্গে দর্শকদের মতামত কী সেটা জানতে তিনি অনলাইনেই ঝুঁকে থাকছেন বেশি। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 10:18 AM

Updated : 26 Aug 2022, 09:00 PM

নভেম্বর ২৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- আধুনিক প্রযুক্তির সঙ্গে নবীন বলিউড তারকা রণবীরের সখ্য ভালই। ফলে তার প্রথম ছবি 'সাওয়ারিয়া' প্রসঙ্গে দর্শকদের মতামত কী সেটা জানতে তিনি অনলাইনেই ঝুঁকে থাকছেন বেশি। খবর ভারতীয় ওয়েবসাইটের। এমনিতেও যতক্ষণ জেগে থাকেন অনলাইনে থাকার চেষ্টা করেন, ল্যাপটপ তার সঙ্গে থাকেই। ফেইস বুকেও রণবীর নিয়মিত এবং জনপ্রিয়। 'সাওয়ারিয়া' মুক্তির পর নিয়মিত বলিউডের বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করছেন কাপুর খান্দানের এই কনিষ্ঠ সভ্য এবং ক্রমাগত চ্যাট করে যাচ্ছেন দর্শকদের প্রতিক্রিয়া জানতে। রণবীরের এটা পাগলামি, বলছেন অনেকে। তাদের প্রশ্ন, এভাবে কি দর্শক প্রতিক্রিয়া সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব? তবে তরুন ভক্তদের মন্তব্য ভিন্ন। তারা মনে করেন, আগামীতে প্রেক্ষাগৃহের হাততালিতে নয়, অনলাইনের ক্লিক করেই দর্শক প্রতিক্রিয়া বোঝা যাবে ভালো? বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/১৫৩৩ ঘ