২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যোগ ব্যায়াম করছেন বন্ড তারকা ক্রেইগ

পরবর্তী জেমস বন্ড ছবির জন্য নিজেকে প্রস্তুত করতে যোগ ব্যায়াম করছেন ডেনিয়েল ক্রেইগ। খবর বৃটিশ ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 09:19 AM

Updated : 26 Aug 2022, 09:00 PM

নভেম্বর ২৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- পরবর্তী জেমস বন্ড ছবির জন্য নিজেকে প্রস্তুত করতে যোগ ব্যায়াম করছেন ডেনিয়েল ক্রেইগ। খবর বৃটিশ ওয়েবসাইটের। পরের ছবিতে বন্ডকে আরও স্লিম ও হালকা হতে হবে। এ কারণে ডাম্বল ছেড়ে এখন যোগের ম্যাটে আসন পেতে বসেছেন বন্ড তারকা ক্রেইগ। একটি সূত্র জানিয়েছে, "ক্রেইগ জিমনেশিয়ামে যাওয়া খুবই অপছন্দ করে। কিন্তু যোগ ব্যায়ামের শান্তশিষ্ট ভঙ্গিটি তার খুব পছন্দ হয়েছে।" বন্ড ছবির জন্য ক্রেইগকে নির্বাচন করায় বন্ডপ্রেমিক অনেকেই ক্ষুদ্ধ হয়েছিলেন। এমনকি তাকে গালমন্দ করার জন্য একটা আলাদা সাইটও চালু করা হয়েছিল। তবে তার প্রথম বন্ড চলচ্চিত্র 'ক্যাসিনো রয়াল' এ নিজের যোগ্যতা প্রমাণ করেছেন ক্রেইগ। শুধু পারফরম্যান্স নয়, তার পেশীবহুল শরীরও এতে ভূমিকা রেখেছে অনেকখানি। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৫১৫