২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব এইডস দিবসে শাহরুখ, সালমান ও সাইফ

১ ডিসেম্বর পালিত হতে যাচ্ছে বিশ্ব এইডস দিবস। এ উপলক্ষে মুম্বাইয়ের স্মিতা ঠাকরে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছেন। এই অনুষ্ঠানে বলিউড তারকা শাহরুখ খান, সালমান খান এবং সাইফ আলী খানও উপস্থিত থাকবেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2007, 12:22 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

নভেম্বর ২৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ১ ডিসেম্বর পালিত হতে যাচ্ছে বিশ্ব এইডস দিবস। এ উপলক্ষে মুম্বাইয়ের স্মিতা ঠাকরে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছেন। এই অনুষ্ঠানে বলিউড তারকা শাহরুখ খান, সালমান খান এবং সাইফ আলী খানও উপস্থিত থাকবেন। খবর ভারতীয় ওয়েবসাইটের। স্মিতা ঠাকরে এইডস বিষয়ক একটি দাতব্য সংস্থা মুক্তি ফাউন্ডেশনের কর্ণধার। অনুষ্ঠান প্রসঙ্গে স্মিতা জানান, "শাহরুখ খান এই অনুষ্ঠানটি উদ্বোধন করবেন। আর সাইফ, সালমান, লরা দত্ত এবং দিয়া মির্জা সংগীত শিল্পীদের সঙ্গে অনুষ্ঠানে অংশ নেবেন। আমার ধারণা অনুষ্ঠানটি সবাই পছন্দ করবে।" তিনি আরো জানান, "এই তারকারা সবাই আমার এবং আমার সংস্থা মুক্তি ফাউন্ডেশনের উপর যে আস্থা রেখেছেন এজন্য আমি সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানাই।" এর আগেও শাহরুখ এই সংগঠনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এবারও তার তুমুল ব্যস্ততার ফাঁকেও তিনি সময় দেওয়ার অঙ্গীকার করেছেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৮১৮ঘ