নভেম্বর ২৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বিখ্যাত বৃটিশ ব্যান্ড দল 'বিটলস' সদস্য স্যার পল ম্যাকার্টনির গিটার একটি দাতব্য প্রতিষ্ঠানের জন্য বিক্রি করা হয়েছে। গিটারটিতে ম্যাকার্টনির অটোগ্রাফ আছে। খবর ব্রিটিশ ওয়েবসাইটের।
গিটারটি একটি নিলামে বিক্রি হয়েছে ৬০ হাজার পাউন্ডে। গিটার বিক্রির এই টাকা লন্ডনের গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালে দেওয়া হবে। নিলামে ম্যাককার্টনির গিটার ছাড়াও এখানে রনি উডস ও 'পিঙ্ক ফ্লয়েড' দলের রজার ওয়াটার্স এবং 'গানস অ্যান্ড রোজেস' এর এক শিল্পীরও গিটার বিক্রি হয়েছে।
৬৫ বছর বয়স্ক পল ম্যাককার্টনি জানান, "গিটারটা এরকম একটা কাজে লাগায় আমি সত্যিই বিস্মিত এবং খুবই খুশি হয়েছি।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৮০৯ ঘ
bdnews24