২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ায় সবচেয়ে আবেদনময় তারকা শাহরুখ খান

লন্ডনের একটি সাপ্তাহিক পত্রিকার জরিপে বলিউড অভিনেতা শাহরুখ খান ২০০৭ সালে এশিয়ার সবচেয়ে আবেদনময় ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হয়েছেন। খবর বৃটিশ ওয়েবসাইটের। ইস্টার্ন আই নামের একটি ব্রিটিশ-এশিয়ান পত্রিকায় বিশ্বের ২০০৭ সালের আবেদনময় ব্যক্তিত্বের তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকায় হৃত্বিক রোশান আছেন দ্বিতীয় ও জন আব্রাহাম আছেন তৃতীয় অবস্থানে। এছাড়াও অভিষেক বচ্চন তালিকায় চতুর্থ অবস্থানে আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2007, 10:44 AM

Updated : 26 Aug 2022, 08:59 PM

নভেম্বর ২৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- লন্ডনের একটি সাপ্তাহিক পত্রিকার জরিপে বলিউড অভিনেতা শাহরুখ খান ২০০৭ সালে এশিয়ার সবচেয়ে আবেদনময় ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হয়েছেন। খবর বৃটিশ ওয়েবসাইটের। ইস্টার্ন আই নামের একটি ব্রিটিশ-এশিয়ান পত্রিকায় বিশ্বের ২০০৭ সালের আবেদনময় ব্যক্তিত্বের তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকায় হৃত্বিক রোশান আছেন দ্বিতীয় ও জন আব্রাহাম আছেন তৃতীয় অবস্থানে। এছাড়াও অভিষেক বচ্চন তালিকায় চতুর্থ অবস্থানে আছেন। বিগত তিন বছর ধরে এই পত্রিকাটি এশিয়ার সবচেয়ে আবেদনময় ব্যাক্তিত্বের তালিকা প্রকাশ করছে। ৪২ বছর বয়স্ক শাহরুখ খান এবারই প্রথম তালিকার এই অবস্থানে এলেন। প্রথমবার তালিকার শীর্ষে ছিলেন জন আব্রাহাম। এ প্রসঙ্গে শাহরুখ খান জানান, "আমি কখনোই ভাবিনি আমি এরকম একটি জরিপে প্রথম হতে পারি। এর একমাত্র কারণ হচ্ছে, আমি সবসময় সেটাই করি যেটা করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। এটাই সম্ভবত আবেদন তৈরি করে।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৬২৬ ঘ