রাঙামাটি, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বৌদ্ধ ভিক্ষু সংঘকে চীবর (লাল, হলুদ ও গেরুয়া রঙের কাপড়) দান ও প্রদীপ পূজার মধ্যে দিয়ে রাঙামাটিতে শেষ হয়েছে কঠিন চীবর দান উৎসব।
৩৪তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান বৃহস্পতিবার শুরু হলেও শুক্রবারই ছিলো এর মূল আয়োজন। সকালে ভিক্ষু সংঘের প্রাতরাশ, বুদ্ধ পূজা শেষে ভিক্ষু সংঘকে পিণ্ডদান করা হয়। পাহাড়ি নারীরা ঐতিহ্যবাহী কোমড়-তাঁতে বোনা চীবরগুলো সেলাইয়ের কাজ শুরু করেন সকালে। পরে সেগুলো ভিক্ষু সংঘকে দান করা হয়।
চীবর দান শেষে দুপুরে আয়োজন করা হয় ধর্মসভার। রাজবন বিহার মাঠে এ ধর্মসভায় গুরু সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে) হাজার হাজার বৌদ্ধ নর-নারীকে ধর্মোপদেশ দেন। পরে অনুষ্ঠিত হয় প্রদীপ পূজা।
বনভান্তে তার বক্তব্য বলেন, "বুদ্ধের শিক্ষা হচ্ছে তৃঞ্চা ক্ষয়। যে নর- নারী লোভ করবে, তার পুনর্জন্ম হবে প্রেতকূলে। এ কারণে লোভ হিংসা ও অজ্ঞানতা থেকে দূরে থাকার জন্য সবাইকে উপদেশ দেন তিনি।
চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায় তার বক্তৃতায় বলেন, "রাজবন বিহারের কঠিন চীবর দান যত দিন চলবে, ততদিন পার্বত্য চট্টগ্রামের জুম্ম (পাহাড়ি) সংস্কৃতিও টিকে থাকবে।
চীবর দান অনুষ্ঠানকে কেন্দ্র করে গত বুধবার থেকেই রাঙামাটি পরিণত হয় উৎসবের নগরীতে। পার্বত্য জেলা খাগড়াছড়ি ও বান্দরবান থেকেও হাজার হাজার পাহাড়ি এ শহরে ভীড় জমান। বনবিহারের আশেপাশে রকমারি জিনিসপত্রের দোকান, খাবারের দোকান আর নাগর দোলা অনুষ্ঠানকে দেয় উৎসবের মাত্রা।
প্রায় আড়াই হাজার বছর আগে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধর প্রধান শিষ্যা বিশাখা ভিক্ষু সংঘকে কঠিন চীবর দানের প্রথা চালু করেন। পার্বত্য জেলাগুলোর ঐতিহ্য অনুযায়ী এ অনুষ্ঠানে ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সূতা বের করে কাপড় বুনে তা ধর্মীয় পবিত্র রঙে রাঙিয়ে দেওয়া হয় ভিক্ষুদের।
এবার ১১০টি কোমড়-তাঁতে প্রায় সাড়ে ৬০০ নারী চীবর তৈরির কাজে অংশ নেন।
পাহাড়িদের বিশ্বাস, এই প্রথার মধ্য দিয়ে সব জাতি ও স
bdnews24