২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইজরায়েল ভ্রমণের পরিকল্পনা করছেন রুশদি

ভারতে জন্ম নেয়া বিতর্কিত বৃটিশ লেখক সালমান রুশদি আগামী বছর ইজরায়েল ভ্রমণের পরিকল্পনা করছেন। খবর বৃটিশ ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2007, 07:26 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

নভেম্বর ২০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারতে জন্ম নেয়া বিতর্কিত বৃটিশ লেখক সালমান রুশদি আগামী বছর ইজরায়েল ভ্রমণের পরিকল্পনা করছেন। খবর বৃটিশ ওয়েবসাইটের। অনেক মুসলিম দেশই রুশদিকে ইজরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এর এজেন্ট বলে মনে করে। ইজরায়েলি এক পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে রুশদি মজা করে বলেন, "আশা করি এই ভ্রমণের সময় মোসাদকে দেয়া কাজের পারিশ্রমিক আমি নিতে পারব।" বুকার বিজয়ী লেখক বলেন, "ইজরায়েলি লেখক ডেভিড গ্রসম্যান ও আমোস ওজ আমার বন্ধু। তারা সবসময়ই আমাকে ইজরায়েলে নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমার কাজের ব্যস্ততা মারাত্মক রকমের। মুম্বাই, নিউ ইয়র্ক আর লন্ডনে সময় ভাগ করে চলতে হয় আমাকে। তবে ইজরায়েলে আমি যেতে চাই খুবই।" রুশদির বই 'শালিমার দি ক্লাউন' হিব্র" ভাষায় অনূদিত হয়ে ইজরায়েলে হটকেকের মতো বিক্রি হয়েছে। এক ইজরায়েলি বুক চেইনের বই বিক্রেতা বলেন, "আমাদের শাখায় প্রতিদিন বইটির কয়েক কপি বিক্রি করি। ভারত ভ্রমণ করেছে এমন তরুণদের কাছে বইটি খুব জনপ্রিয়।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৩২১ ঘ