২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে নিষিদ্ধ হয়েছে মার্কেজের সর্বশেষ উপন্যাস

ল্যাটিন আমেরিকার বিখ্যাত লেখক গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ এর সর্বশেষ উপন্যাস ইরান সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। উপন্যাসটির নাম 'মেমরিজ অফ মাই মেলাঙকোলি হোরস'। খবর বৃটিশ ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2007, 12:35 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

নভেম্বর ১৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ল্যাটিন আমেরিকার বিখ্যাত লেখক গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ এর সর্বশেষ উপন্যাস ইরান সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। উপন্যাসটির নাম 'মেমরিজ অফ মাই মেলাঙকোলি হোরস'। খবর বৃটিশ ওয়েবসাইটের। ২০০৪ সালে ফারসি ভাষায় বইটি যখন প্রকাশিত হয় তখন এর নাম রাখা হয় 'মেমরিজ অফ মাই মেলাঙকোলি সুইটহার্টস'। প্রথম সংস্করণটি ছাপা হয় ৫ হাজার কপি। ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টের পাওয়ার আগে তিন সপ্তাহের মধ্যে বইটির সব কপি বিক্রি হয়ে যায়। উপন্যাসের কাহিনীতে ৯০ বছরের এক বৃদ্ধের কথা বলা হয়েছে যে তার ৯০তম জন্মদিনটি স্মরণীয় করে রাখার জন্য পতিতালয়ে ১৪ বছরের এক কুমারী নারীর সঙ্গ চায়। সে ইচ্ছা মোতাবেক এক পতিতালয়ের সর্দারনী তার জন্য ১৪ বছরের এক কিশোরীকে তৈরি করে রাখে। কিন্তু বৃদ্ধটি যখন আসে তখন মেয়েটি ঘুমিয়ে থাকে। এরপর থেকে প্রতি রাতে বৃদ্ধ লোকটি ঘুমন্ত মেয়েটিকে দেখতে আসে। এভাবে জীবনের পড়ন্ত বেলায় সে সন্ধান পায় প্রেমের। বইটির কাহিনী নিয়ে তুমুল আপত্তি জানিয়েছে ইরান সরকার। রক্ষণশীল ধর্মীয় গোষ্ঠী ক্ষোভ প্রকাশ করেছে। ইরানের সংস্কৃতি মন্ত্রী বলেছেন যে, আমলাতান্ত্রিক ভুলের কারণেই বইটি ইরানে মুদ্রিত হতে পেরেছে। এই ভুলের জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ইতিমধ্যে চাকরি হারিয়েছেন। ২০০৫ সালে প্রেসিডেন্ট আহমেদিনেজাদের শাসনামল শুরু হওয়ার সময় থেকেই ইরানে বইয়ের উপর সেন্সরশিপ কঠোর করা হয়েছে। ১৯৮২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান কলাম্বিয়ার লেখক গ্যাব্রিয়ের গার্সিয়া মার্কেজ। ইরানের তার লেখা তুমুলভাবে জনপ্রিয়। এই দেশে তার 'হান্ড্রেড ইয়ারস অফ সলিচিউড' ও 'লাভ ইন দি টাইম অফ কলেরা'সহ অনেক বই প্রকাশিত হয়েছে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/২৮২৯ ঘ