২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে আসছে 'দি ওয়াল স্ট্রিট জার্নাল'

নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বিখ্যাত দৈনিক দি ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রচারসংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে চীন ও ভারত থেকে পত্রিকাটি যৌথভাবে প্রকাশের উদ্যোগ নিচ্ছে তারা। খবর মার্কিন ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2007, 12:34 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

নভেম্বর ১৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বিখ্যাত দৈনিক দি ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রচারসংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে চীন ও ভারত থেকে পত্রিকাটি যৌথভাবে প্রকাশের উদ্যোগ নিচ্ছে তারা। খবর মার্কিন ওয়েবসাইটের। দি অস্ট্রেলিয়ান ইয়েস্টারডে পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে সংবাদ সংস্থার প্রধান রুপার্ট মারডক বলেন, "পত্রিকায় বিদ্যমান বিষয়গুলোকে শক্তিশালী করে আরও দেশের ও বিদেশের খবর অন্তর্ভূক্ত করা হবে।" পত্রিকাটির অনলাইন সাইট িি.িংিল.পড়স এর বিস্তৃতি বাড়ানোর উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। তিনি বলেন, "সাইটের গ্রাহক সংখ্যা ১০ লক্ষ থেকে ২ কোটিতে উন্নীত করতে চাই আমরা। এ জন্য এই সাইটের সদস্য হতে এখন যে চাঁদা লাগে তা মওকুফ করে দেওয়া হবে। " এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে পত্রিকাটি বছরে পঞ্চাশ মিলিয়ন ডলার আয় হারাবে। এই ক্ষতি বিজ্ঞাপনের আয় দিয়ে পুষিয়ে নেয়ার পরিকল্পনা করেছেন মারডক। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/ টিএটি/এমআইআর/১৮২৮ ঘ