নভেম্বর ১৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- পুরুষ তারকাদের মধ্যে সবচেয়ে সুন্দর ফিগারের অধিকারী জেমস বন্ড তারকা ড্যানিয়েল ক্রেইগ। লন্ডনের এক ফিটনেস ফার্মের জরিপে উঠে এসেছে এই তথ্য। খবর বৃটিশ ওয়েবসাইটের।
জরিপের ফলাফলে জর্জ ক্লুনি এবং জাড ল' এর নাম থাকলেও তাদের অবস্থান অনেক পিছনে। এই জরিপে ক্রেইগ শীর্ষস্থান দখল করার অন্যতম কারণ তার সুঠাম শারীরিক কাঠামো।
স্যার শন কনারি যদিও তালিকার দশম স্থানে রয়েছেন, তবুও তিনি জর্জ ক্লুনি এবং জাড ল'র চেয়ে এগিয়ে আছেন।
তালিকায় ৪৬ বছর বয়স্ক জর্জ ক্লুনির অবস্থান চৌদ্দতম এবং ৩৪ বছর বয়স্ক জাড ল'র অবস্থান পঞ্চদশ।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/১৮২৬ ঘ
bdnews24