২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহষ্পতিবার জাতীয় নবান্ন উৎসব

অতীতে বাংলা বর্ষ গণনা শুরু হতো অগ্রহায়ণ মাস থেকে। পরে তা বৈশাখ মাস থেকে শুরু হয়। অগ্রহায়ণ মাস এখনো বাংলাদেশের নবান্নের মাস হিসেবেই পরিচিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2007, 01:30 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- অতীতে বাংলা বর্ষ গণনা শুরু হতো অগ্রহায়ণ মাস থেকে। পরে তা বৈশাখ মাস থেকে শুরু হয়। অগ্রহায়ণ মাস এখনো বাংলাদেশের নবান্নের মাস হিসেবেই পরিচিত। কৃষি প্রধান বাংলাদেশের সব জায়গা নবান্ন উৎসব নতুন কোন ঘটনা নয়। তবে জাতীয়ভাবে নবান্ন উৎসব পালন করার রীতি বাংলাদেশে খুব বেশী দিনের নয়। প্রতিবারের মতো এবারও ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর) বৃহস্পতিবার জাতীয় নবান্নোৎসব ১৪১৪ উদযাপিত হতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় এই উৎসব পালন করতে যাচ্ছে, জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ। বাংলাদেশের কিছু এলাকায় প্রতিবছর মঙ্গা পীড়িত হয়। এইসব এলাকার নিরন্ন মানুষের কথা মনে রেখেই এবারের উৎসবের শ্লোগান নির্ধারন করা হয়েছে। এবারের শ্লোগান "এসো নবান্ন, সবার জন্য/ ক্ষুধার অন্ন দাও"। এক সংবাদ বিজ্ঞপ্তিতে উদযাপন পর্ষদ জানায়, সকাল ৬টা ৪৫ মিনিটে বাঁশী, দোতারা, ঢোল ও তবলার সম্মিলিত বাজনায় উৎসব শুরু হবে। সকালের অনুষ্ঠানমালায় থাকছে নাচ, গান, আবৃত্তি, নবান্ন শীর্ষক শিশু কিশোর চিত্রাঙ্কন ও প্রদর্শনী। এছাড়া অতিথিদের জন্য পিঠা পায়েস, মুড়ি, মুড়কি বিতরণ করা হবে। এছাড়া নবান্ন শোভাযাত্রার আয়োজনও করা হবে। সকালের এই অনুষ্ঠানটি চ্যানেল আই সরাসরি স