২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কসমেটিকসের পিছনে ব্যয় সাড়ে ৮ হাজার পাউন্ড!

সুন্দর মুখের কদর সর্বত্র। স্বাভাবিক সৌন্দর্যের বাইরে নিজেকে আরও একটু আকর্ষণীয় করার জন্য মেয়েরা সবসময় চেষ্টা করে। আর এজন্য তাদের খরচের বহরটাও কম না। এক জরিপে দেখা যায়, একজন বৃটিশ মহিলা সারাজীবনে প্রসাধনী খাতে খরচ করেন প্রায় সাড়ে ৮ হাজার পাউন্ড। খবর বৃটিশ ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2007, 11:15 AM

Updated : 26 Aug 2022, 08:56 PM

নভেম্বর ১৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সুন্দর মুখের কদর সর্বত্র। স্বাভাবিক সৌন্দর্যের বাইরে নিজেকে আরও একটু আকর্ষণীয় করার জন্য মেয়েরা সবসময় চেষ্টা করে। আর এজন্য তাদের খরচের বহরটাও কম না। এক জরিপে দেখা যায়, একজন বৃটিশ মহিলা সারাজীবনে প্রসাধনী খাতে খরচ করেন প্রায় সাড়ে ৮ হাজার পাউন্ড। খবর বৃটিশ ওয়েবসাইটের। জরিপে আরও দেখা যায় মহিলারা প্রতি বছর লিপস্টিক, আই শ্যাডো, ফাউন্ডেশন এবং ব্লাশার খরচ বাবদ ১৩০ পাউন্ডের চেয়েও বেশী খরচ করে। প্রসাধনীর বিশাল খরচের মধ্যে ফাউন্ডেশনের খরচ সবচেয়ে বেশী। একজন মহিলা সারা জীবনে এ খাতে প্রায় ২০০০ পাউন্ড খরচ করে। এছাড়া লিপস্টিকের জন্য ১৩৪২ পাউন্ড, মাসকারার জন্য ১৪০৪ পাউন্ড এবং আই শ্যাডোর জন্য খরচ করে ১১৪৪ পাউন্ড। ডিবানহামস নামক জরিপকারী সংস্থা ২ হাজার ৫শ' মহিলার উপর এই জরিপ চালায়। জরিপে অংশ নেওয়া মহিলাদের এক চতুর্থাংশ মনে করেন তারা প্রসাধনী ব্যবহার ছাড়া ঘরের বাইওে যাওয়ার কথা চিন্তাও করতে পারেন না। শতকরা ৯ ভাগ জানান, প্রসাধনী ব্যবহার না করে বাইরে গেলে নিজেদের ন্যাংটো মনে হয়। জরিপে অংশ নেয়া শতকরা ৩৭ ভাগ মহিলা বলেন, তারা যখন প্রসাধনী ব্যবহার ছাড়া ঘরের বাইরে যান তখন স্বাভাবিকের চেয়ে নিজেদের কম আত