২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শার্টের বুক পকেট আর থাকছে না?

শার্টে পকেটের প্রয়োজনীয়তা অধিকাংশ পুরুষই অনুভব করেন। সাধারণত খুচরো কিছু দরকারি জিনিস রাখার জন্য পকেট ব্যবহৃত হয় । কিন্তু যুক্তরাজ্যে পুরুষদের শার্টে পকেটের অস্তিত্ব ইতিহাসে পরিণত হতে যাচ্ছে। যুক্তরাজ্যের দর্জিরা পুরুষদের শার্টে বুক পকেটকে পোষাকের সৌন্দর্যের জন্য ক্ষতিকর বিবেচনা করছেন। ফলে ধীরে ধীরে কমে যাচ্ছে পকেটসহ শার্ট। খবর বৃটিশ ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2007, 11:06 AM

Updated : 26 Aug 2022, 08:56 PM

নভেম্বর ১৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- শার্টে পকেটের প্রয়োজনীয়তা অধিকাংশ পুরুষই অনুভব করেন। সাধারণত খুচরো কিছু দরকারি জিনিস রাখার জন্য পকেট ব্যবহৃত হয় । কিন্তু যুক্তরাজ্যে পুরুষদের শার্টে পকেটের অস্তিত্ব ইতিহাসে পরিণত হতে যাচ্ছে। যুক্তরাজ্যের দর্জিরা পুরুষদের শার্টে বুক পকেটকে পোষাকের সৌন্দর্যের জন্য ক্ষতিকর বিবেচনা করছেন। ফলে ধীরে ধীরে কমে যাচ্ছে পকেটসহ শার্ট। খবর বৃটিশ ওয়েবসাইটের। যুক্তরাজ্যের দর্জিরা শার্টে পকেটের কোন দরকার নেই বলেন মনে করেন। দেশের বড় বড় দোকানগুলোতে তাই এধরনের শার্টের প্রাধান্য কমে যাচ্ছে। কিন্তু জন ওয়ালেসের মতো সত্তরোর্ধ মাানুষরা পরেছেন বিপাকে। তারা মনে করেন শার্টে পকেটের দরকার আছে। অ্যাপলটন রোবাকের এক চিকিৎসকও বলেন, "একটা বয়সের পরে মানুষ ফ্যাশনের চেয়ে পোশাকের আরামের দিকটাই বেশি চায়। পকেট না থাকলে তারা খুচরো জিনিসগুলো কোথায় রাখবেন?" মার্কস এন্ড স্পেনসার কোম্পানির এডাম বার্টনের জানান, "এ বছর মাত্র শতকরা ২৫ ভাগ শার্ট বিক্রি হয় যার মধ্যে পকেট ছিল অথচ এক দশক আগেও এরকম পোষাকের পরিমাণ ছিল শতকরা ৯০ ভাগ।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/টিআইটি/এমআইআর/ ১৭০২ ঘ