২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রইল বাকী এক

১৯১২ সালে আটলান্টিকে ডুবে যাওয়া টাইটানিকের বেঁচে যাওয়া যাত্রীদের একজন বারবারা ওয়েস্ট ডেনিটন মারা গেছেন ১৬ অক্টোবর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। ওই দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়া আর মাত্র একজন যাত্রী জীবিত আছেন। খবর মার্কিন ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 01:12 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

নভেম্বর ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ১৯১২ সালে আটলান্টিকে ডুবে যাওয়া টাইটানিকের বেঁচে যাওয়া যাত্রীদের একজন বারবারা ওয়েস্ট ডেনিটন মারা গেছেন ১৬ অক্টোবর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। ওই দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়া আর মাত্র একজন যাত্রী জীবিত আছেন। খবর মার্কিন ওয়েবসাইটের। যে টাইটানিক জাহাজডুবির কাহিনী নিয়ে জেমস ক্যামেরন তার ব্লকবাস্টার ছবিটি বানিয়েছিলেন সেই জাহাজের অধিকাংশ যাত্রীই মারা গেছেন সেদিনের বিপর্যয়ে। বেঁচে যাওয়া যাত্রীরাও বিগত এক শতকের বিভিন্ন সময়ে মারা যান। বারবারা ডেনিটন মারা যাওয়ার আগে তার মৃত্যু সংবাদ গোপন রাখার জন্য অনুরোধ করেছিলেন নিকটাত্মীয়দের কাছে। বারবারা ডেনিটনের আত্মীয় পিটার বিসিক জানান, "বারবারা ডেনিটন মারা যান অক্টোবরের ১৬ তারিখ ইংল্যান্ডের একটি নার্সিং হোমে। তাঁর শেষকৃত্যানুষ্ঠান হয়েছে গত সোমবার ট্রুরো ক্যাথেড্রালে।" ম্যাসাচুসেটসের টাইটানিক হিস্টরিক্যাল সোসাইটির মতে, সাউদাম্পটন এর গ্লাডেজ ডিয়ান এখন টাইটানিকের একমাত্র জীবিত অভিযাত্রী যার বয়স ওই জাহাজডুবির সময় ছিল ২ মাস। বারবারা ডেনিটনও সেসময় ছিলেন তার সমবয়সী। দক্ষিন ইংল্যান্ডে ১৯১১ সালে জন্ম নেয়া বারবারা ডেনিটনের স্মৃতিতে ১৯১২ সালে টাইটানিকের ডুবে যাওয়ার অভিজ্ঞতা থাকার কথা নয়। বিশাল বরফখন্ডের সঙ্গে ধাক্কা লেগে ১৯১২ সালের এপ্রিলে আটলান্টিকে ডুবে যাওয়া টাইটানিকের ১৫০০ মানুষের সঙ্গে মারা গিয়েছিলেন বারবারা ডেনিটনের বাবা আর্থার ওয়েস্ট এবং তার মা ও বোন। একটি লাইফবোটে অবিশ্বাস্যভাবে বেঁচে যান বারবারা। ২ হাজার ২ শত যাত্রী এবং ক্রুর জন্য টাইটানিকে যথেস্ট লাইফবোট ছিল না। খুব অল্প কিছু মানুষ যারা নৌকায় ঠাঁই পায়নি তারা বরফ পানিতেই ভেসে থাকার চেষ্টা করেছিলেন। ওই ভয়ঙ্কর দুর্ঘটনার পর ডেনিটন ইংল্যান্ড ফিরে এসেছিলেন। বারবারা ডেনিটন বিয়ে করেন ১৯৫২ সালে। টাইটানিক সোসাইটির এক মুখপাত্র বলেন, "ডেনিটন টাইটানিক সম্পর্কিত যে কোন প্রচারণা এড়িয়ে চলতেন। এমনকি তিনি বলে গিয়েছিলেন, তাঁর মৃত্যুর পরও শেষকৃত্যানুষ্ঠানের আগে যেন তার তিরোধানের বিষয়ে কোন ঘোষণা দেয়া না হয়।" তিনি বলেন, "আমরা তার গোপনীয়তাকে সম্মান করেছি। এখন আমরা অনেকেই টাইটানিক নিয়ে অনেক আলোচনা করছি। কিন্তু সে সময়ের মানুষেরা এ বিষয়টি নিয়ে কথাই বলতে চাইতেন না।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/১৮২৬ ঘ