২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শরণার্থীদের জন্য কাজ করার পুরস্কার পেলেন জোলি

উইনস্টন চার্চিল, অং সান সু কি এবং বিল ক্লিনটনের কাতারে এলেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। শরণার্থীদের জন্য কাজ করার সুবাদে তিনি ভূষিত হলেন ইন্টারন্যাশনাল রেসক্যু কমিটির ফ্রিডম এওয়ার্ডে। তার সঙ্গে যৌথভাবে এই পুরস্কার পান জাতিসংঘের হাই কমিশনার এন্তোনিও গুতেরেসও। খবর মার্কিন ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 11:47 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

নভেম্বর ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- উইনস্টন চার্চিল, অং সান সু কি এবং বিল ক্লিনটনের কাতারে এলেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। শরণার্থীদের জন্য কাজ করার সুবাদে তিনি ভূষিত হলেন ইন্টারন্যাশনাল রেসক্যু কমিটির ফ্রিডম এওয়ার্ডে। তার সঙ্গে যৌথভাবে এই পুরস্কার পান জাতিসংঘের হাই কমিশনার এন্তোনিও গুতেরেসও। খবর মার্কিন ওয়েবসাইটের। নিউ ইয়র্কে পুরস্কার প্রদান অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় জাতিসংঘের শুভেচ্ছা দূত অ্যাঞ্জেলিনা জোলি ইন্টারন্যাশনাল রেসক্যু কমিটি অফ ফ্রিডম এবং ইউএন হাই কমিশনকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে গুতেরাস বলেন, "এই ফ্রিডম এওয়ার্ড একটি প্রতীক। এটা আমাদের অনুপ্রেরণা যোগাবে। তবে যখন প্রত্যেকে তাদের আনন্দ ভোগ করতে পারবে তখন আমরা আমাদের পুরো স্বাধীনতা উপভোগ করতে পারবো।" ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রেসক্যু বিশ্বব্যাপি ১ কোটির বেশি শরণার্থী ও নানা কোন্দলে স্থানচ্যুত হওয়া আড়াই কোটি মানুষের অধিকার সংরক্ষণে কাজ করে। ইন্টারন্যাশনাল রেসক্যু কমিটির এখন ৫০ বছর চলছে। এর আগের ইন্টারন্যাশনাল রেসক্যু কমিটির ফ্রিডম এওয়ার্ড বিজয়ীরা হলেন উইনস্টন চার্চিল (১৯৫৮), অং সান সু কি (১৯৯৫) এবং আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ বুশ এবং বিল ক্লিনটন (২০০৬)। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/১৭৪৪ ঘ