নভেম্বর ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- হলিউডের 'গডফাদার' ছবিটিকে অনেকেই সেরা চলচ্চিত্রের তালিকায় ফেলবেন চোখ বন্ধ করে। কিন্তু পরিচালক ফান্সিস ফোর্ড কপোলা গডফাদারকে এটাকে সেরকম ছবি মনে করেন না। তিনি নিজের তৈরি গডফাদার ট্রিলজিকে তার সেরা পাঁচটি কাজের মধ্যেও ধরতে নারাজ। খবর মার্কিন ওয়েবসাইটের।
পরিচালক কপোলার মতে তার সেরা পাঁচটি ছবি হচ্ছে, 'দ্য রেইন পিপল'(১৯৬৯), 'দ্য কনভারসেশন' (১৯৭৪), 'অ্যাপোক্যালিপস নাউ' (১৯৭৯), 'রাম্বল ফিশ' (১৯৮৩) এবং মুক্তিপ্রাপ্তব্য 'ইয়ুথ উইদাউট ইয়ুথ'।
তিনি জানান, "যে কোন সফল ছবি নির্মানের সহজ উপায় হচ্ছে প্রচলিত নিয়মে ছবি নির্মাণ। কিন্তু তুমি যদি একটু ভিন্ন স্বাদের ছবি বানাও বা প্রচলিত নিয়মে ছবি না বানাও তাহলে তোমাকে সমস্যায় পড়তে হবে।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৭৪১ ঘ
bdnews24