২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘড়ি, মোবাইল আর ওয়ালেটবিহীন টম ক্রুজের জীবন

হলিউড তারকা টম ক্রুজকে রূপালি পর্দায় অনেক রকম প্রযুক্তি ব্যবহার করেত দেখা যায়। কিন্তু বাস্তবে তিনি ঠিক তার উল্টো। অবিশ্বাস্য হলেও সত্যি টম ক্রুজের কোন ঘড়ি, মোবাইল বা ওয়ালেট নেই। কারণ তিনি সহজ সরল জীবন কাটাতে চান। তার মতে, ওসব জিনিস জটিলতা বাড়ায়। খবর মার্কিন ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2007, 01:28 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

নভেম্বর ১০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- হলিউড তারকা টম ক্রুজকে রূপালি পর্দায় অনেক রকম প্রযুক্তি ব্যবহার করেত দেখা যায়। কিন্তু বাস্তবে তিনি ঠিক তার উল্টো। অবিশ্বাস্য হলেও সত্যি টম ক্রুজের কোন ঘড়ি, মোবাইল বা ওয়ালেট নেই। কারণ তিনি সহজ সরল জীবন কাটাতে চান। তার মতে, ওসব জিনিস জটিলতা বাড়ায়। খবর মার্কিন ওয়েবসাইটের। ৪৫ বছর বয়স্ক এই অভিনেতা ১২৫ মিলিয়ন পাউন্ডের মালিক। কিন্তু তারপরও তিনি সহজ সরল জীবনযাপন পছন্দ করেন। তিনি জানান, "আমার কোন আইফোন, মোবাইল, ইমেইল অ্যাড্রেস, কোন ঘড়ি, কোন অলংকার বা কোন মানিব্যাগ কিছুই নেই।" তিনি আরো জানান, "আমি শুধু আমার সন্তান আর ছবি নিয়ে থাকতে চাই। সন্তানদের প্রতি আমার দায়িত্ব পালনে কখনো উদাসীন হব না আমি। আমার সন্তানরা ঘুম থেকে জেগে যখন আমাকে জড়িয়ে ধরে সেটাই আমার সবচে' সুন্দরতম সময়।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৯২৫ ঘ