২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউড তারকাদের দিওয়ালি বার্তা

শুক্রবার শুরু হচ্ছে হিন্দুদের দিওয়ালি উৎসব। এই উৎসব উপলক্ষে বলিউড তারকারা শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ভক্তদের, বলেছেন তাদের মনের বাসনার কথা। ভারতীয় ওয়েবসাইট অবলম্বনে সেগুলো থেকে কিছু তুলে দেওয়া হলো :

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2007, 12:43 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

নভেম্বর ০৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- শুক্রবার শুরু হচ্ছে হিন্দুদের দিওয়ালি উৎসব। এই উৎসব উপলক্ষে বলিউড তারকারা শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ভক্তদের, বলেছেন তাদের মনের বাসনার কথা। ভারতীয় ওয়েবসাইট অবলম্বনে সেগুলো থেকে কিছু তুলে দেওয়া হলো : শিল্পা শেঠী শনিবার ইংল্যান্ডে আমার মিউজিক্যাল শো 'মিস বলিউড' এর প্রথম প্রদর্শনী। দিওয়ালিতে এর চেয়ে বড় উপহার আমার জন্য আর কী হতে পারে? প্রিয়াংকা চোপড়া আমার পরিবার ও আমি খুব শিঘ্রই আমাদের নতুন বাড়িতে উঠব। দুর্ভাগ্য যে, দিওয়ালির আগে বাড়িটা রেডি পেলাম না। কিন্তু আমরা এই মাসের শেষে ওই বাড়িতে উঠব, এটাকেই এখন আমাদের জন্য দিওয়ালির সবচে' বড় উপহার হিসেবে বিবেচনা করছি। সুনীল শেঠী আমি আমার সহকর্মীদের সুস্বাস্থ্য ও সুখ কামনা করি। আমি দেশের আরও ভালো কিছু আশা করি এবং আমি একটি হেলথ সেন্টার চালু করতে চাই। আর নিজের জন্য? আমি তো সবকিছুই পেয়ে গেছি। সৃষ্টিকর্তা আমাকে অনেক দিয়েছেন। রণবীর কাপুর আমার প্রথম চলচ্চিত্র 'সাবেরিয়া' মুক্তি পাচ্ছে, এটাই দিওয়ালিতে আমার জন্য সবচে বড় পাওয়া। আমি এই ছবিটির সাফল্য কামনা করি। মনোজ বাজপেয়ী দিওয়ালিতে আমি বাড়ি থাকতে পারছি না। কিন্তু আমার ইচ্ছা এই উপলক্ষে আমার স্ত্রী নেহা কিছু অলংকার কিনুক। মহেশ ভাট আমার স্ত্রী সোনি রাজদানকে এই দিওয়ালিতে একটি চিত্রনাট্য উপহার দিচ্ছি। সে ইউটিভির জন্য একটি ছবি পরিচালনা করছে। আর এই ছবির চিত্রনাট্য লেখার দায়িত্ব পড়েছে আমার উপর। দিনো মারিনো আমি কোন গরিব পরিবারকে কিছু উপহার দিয়ে তাদের দিওয়ালিকে ঝলমলে করতে চাই। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৮২৭ ঘ