২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একতা কাপুরের নতুন সিরিজ

এবার ধুর্ত শাশুড়ি নয়, নয় কোন কুচক্রি বউ। গ্যালন গ্যালন চোখের পানিও থাকছে না একতা কাপুরের নতুন সিরিজে। একেবারে আনকোরা অভিনেত্রীদের নিয়ে সনি- সাব টিভির জন্য নির্মিত হচ্ছে বালাজি টেলিফিল্মসের 'করলে স্বপ্নে পুরে'। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2007, 12:26 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

নভেম্বর ৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- এবার ধুর্ত শাশুড়ি নয়, নয় কোন কুচক্রি বউ। গ্যালন গ্যালন চোখের পানিও থাকছে না একতা কাপুরের নতুন সিরিজে। একেবারে আনকোরা অভিনেত্রীদের নিয়ে সনি- সাব টিভির জন্য নির্মিত হচ্ছে বালাজি টেলিফিল্মসের 'করলে স্বপ্নে পুরে'। খবর ভারতীয় ওয়েবসাইটের। 'করলে স্বপ্নে পুরের' প্রধান ভূমিকায় থাকবেন চার অভিনেত্রী এবং তাদের সঙ্গে জোড় হিসেবে কোন পুরুষ অভিনেতা থাকছেন না। অনিতা হাসনানদানি এবং সুধা চন্দ্রার সঙ্গে থাকবে আরো কিছু নতুন মুখ। বালাজি টেলিফিল্মসের এই সিরিয়াল ছোট শহরের মেয়েদের উৎসাহিত করবে। সিরিয়ালের ক্রিয়েটিভ প্রধান প্রশান্ত ভাট বলেন, "এই সিরিজটি ছোট শহরের মেয়েদের জীবনকে ঘিরে আবর্তিত হয়েছে। সিরিজটি ২১ বছরের মেয়েদের জীবন সংগ্রাম নিয়ে। আমাদের রিয়ালিটি সিরিজগুলোতে নানা রকম মেলোড্রামা করা হয়। এখন সময় বাস্তবতা তুলে ধরার। এই সিরিজটি হবে বালাজির প্রথম বাস্তবভিত্তিক সিরিয়াল। আমরাই প্রতিদিন 'কিঁউ কি...' এবং 'কাঁহি কিসি' র মতো ব্যতিক্রম সিরিজ করেছি। এবারও আমরা একটা ব্যতিক্রম হাজির করছি।" প্র্র্রশান্ত ভাট আরো বলেন, 'আমরা সিরিজটির জন্য অনেক নতুন মুখ নিয়েছি। প্রতিদিনের ডেইলি সোপে দেখা বিষয়গুলো এই সিরিজে থাকবে না । 'করলে স্বপ্নে পুরে' তে আমরা দেখাব না প্লাস্টিক সার্জারি, ধর্ষণ, স্মৃতিভ্রষ্টতা, গর্ভপাত, একজনের দুই তিনবার বিয়ে, পরকীয় ইত্যাদি। এটি হবে ভিন্ন ধরনের একটি সিরিজ।" এই সিরিজে সুধা চন্দ্রা যে ভূমিকায় অভিনয় করবেন তাতে তিনি ভীষন খুশি। সুধা বলেন, "এই সিরিজে আমি অভিনয় করছি লন্ডন থেকে ফিরে আসা শহুরে কর্মজীবী মায়ের ভূমিকায়।" এই সিরিজের বিষয়বস্তু নির্ধারণে প্রচুর গবেষণা করা হয়েছে । সিরিজটির নির্মাতা দল অনেক হোস্টেলে থাকা মেয়েদের সঙ্গে যোগাযোগ করেছেন তাদের এবং তাদের পরিবারের জীবন যাপনরীতির ধরণ বুঝতে। এ বিষয়ে প্রশান্ত ভাট বলেন, " আমরা কথা বলেছি বিভিন্ন ছোট শহরের হোস্টেলে থাকা মেয়েদের সঙ্গে, তাদের জীবন সংগ্রাম বুঝতে চেষ্টা করেছি। মেয়েদের লক্ষ্য অর্জনে সাহায্য করতে তাদের পরিবার কিভাবে ত্যাগ স্বীকার করে সেটাও বোঝার চেষ্টা করছি। বালাজি টেলিফিল্মসে অভিনয় করতে আসা ছোট শহরের নতুন মেয়েদেরও আমরা খুব সুক্ষভাবে পর্যবেক্ষন করেছি।" ইতোমধ্যেই 'করলে স্বপ্নে পুরে' সিরিজের শুটিং শুরু হয়েছে এবং এ বছরের শেষ নাগাদ সনি-সাব টেলিভিশনে প্রচার শুরু হবে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/১৮২৩ ঘ