২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাক্স - চ্যানেল আই পারফরমেন্স অ্যাওয়ার্ডে দর্শক ভোটের রায়

৯ নভেম্বর দুবাইয়ের মরুদ্যান শারজার বিখ্যাত ক্রিকেট স্টেডিয়ামে বসছে চতুর্থ 'লাক্স -চ্যানেল আই পারফরমেন্স অ্যাওয়ার্ড' এর আসর। দর্শকদের ভোটেই নিব্র্াচিত হবেন এই প্রতিযোগিতার বিজয়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2007, 02:08 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

নভেম্বর ৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ৯ নভেম্বর দুবাইয়ের মরুদ্যান শারজার বিখ্যাত ক্রিকেট স্টেডিয়ামে বসছে চতুর্থ 'লাক্স -চ্যানেল আই পারফরমেন্স অ্যাওয়ার্ড' এর আসর। দর্শকদের ভোটেই নিব্র্াচিত হবেন এই প্রতিযোগিতার বিজয়ীরা। চতুর্থ লাক্স - চ্যানেল আই পারফরমেন্স অ্যাওয়ার্ড এ এবার মোট ১৭ টি বিভাগে টিভি, সঙ্গীত ও চলচ্চিত্র তারকাদেরকে দেয়া হবে পুরস্কার। চ্যানেল আইয়ের একটি সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত দর্শকদের এসএমএস ও ই মেইল ভোটে এগিয়ে থাকা তারকাদের মধ্যে আছেন পূর্ণিমা, সুবর্ণা মুস্তফা, অপি করিম, রিয়াজ, শাবনূর, ফেরদৌস, মান্না, মৌসুমী, মাহফুজ আহমেদ, মমতাজ, হাবিব, আবু সাইয়ীদ, জিল্লুর রহমান। ক্যাটাগরি অনুসারে যেসব তারকা এগিয়ে রয়েছেন তাদের তালিকাটা এরকম - ১. বছরের আলোচিত অভিনেতা (নাটক)- মীর সাব্বির ২. বছরের আলোচিত অভিনেত্রী (নাটক)- অপি করিম ৩. বছরের আলোচিত অভিনেতা (চলচ্চিত্র)- ফেরদৌস ৪. বছরের আলোচিত অভিনেত্রী (চলচ্চিত্র)- পূর্নিমা ৫. বছরের শ্রেষ্ঠ অভিনেতা ( নাটক)- মাহফুজ আহমেদ ৬. বছরের শ্রেষ্ঠ অভিনেত্রী ( নাটক)- সুবর্ণা মুস্তফা ৭. বছরের শ্রেষ্ঠ পরিচালক (নাটক)- অরুণ চৌধুরী ৮. বছরের শ্রেষ্ঠ অভিনেতা (চলচ্চিত্র)- রিয়াজ ৯. বছরের শ্রেষ্ঠ অভিনেত্রী (চলচ্চিত্র)- শাবনূর ১০ বছরের শ্রেষ্ঠ অভিনেতা (সাহিত্যনির্ভর চলচ্চিত্র)- মান্না ১১.বছরের শ্রেষ্ঠ অভিনেত্রী (সাহিত্যনির্ভর চলচ্চিত্র)- মৌসুমী ১২. বছরের শ্রেষ্ঠ পরিচালক (চলচ্চিত্র)- আবু সাইয়িদ ১৩.বছরের শ্রেষ্ঠ প্লেব্যাক (পুরুষ)- হাবিব ১৪. বছরের শ্রেষ্ঠ প্লেব্যাক (মহিলা)- মমতাজ ১৫. বছরের শ্রেষ্ঠ মডেল (পুরুষ)- চঞ্চল চৌধুরী ১৬. বছরের শ্রেষ্ঠ মডেল (মহিলা)- কুসুম শিকদার ১৭. শ্রেষ্ঠ ম্যাগাজিন অনুষ্ঠান- জিল্লুর রহমান (তৃতীয় মাত্রা) লাক্স - চ্যানেল আই পারফরমেন্স অ্যাওয়ার্ড এর চতুর্থ এ আয়োজন সম্পর্কে চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, "সংযুক্ত আরব আমিরাতে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশী বাস করে বলে এত বড় একটি আয়োজন আমরা বরাবরই এখানে করি। এ আয়োজনের মাধ্যমে আমরা আমাদের দেশের সমৃদ্ধ সংস্কৃতি দেশের বাইরে উপস্থাপন করতে চাই।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/২০০২ ঘ