২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করওয়াচকে জয়ার সঙ্গে উপবাস করলেন অমিতাভও

প্রতি বছরের মতো এবারও অমিতাভ বচ্চন এবং তাঁর স্ত্রী 'করওয়াচকে' সারাদিন না খেয়েই ছিলেন। এবার তাঁদের ভালোবাসার উপোসব্রত ভাঙতে বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হয়েছিল। কারন আকাশে চাঁদের মুখটা অনেক দেরীতে দেখা গেছে। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2007, 01:49 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

নভেম্বর ৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- প্রতি বছরের মতো এবারও অমিতাভ বচ্চন এবং তাঁর স্ত্রী 'করওয়াচকে' সারাদিন না খেয়েই ছিলেন। এবার তাঁদের ভালোবাসার উপোসব্রত ভাঙতে বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হয়েছিল। কারন আকাশে চাঁদের মুখটা অনেক দেরীতে দেখা গেছে। খবর ভারতীয় ওয়েবসাইটের। বাধ্যতামূলক না হলেও অমিতাভ বচ্চন প্রতি বছর স্ত্রী জয়ার সঙ্গে করওয়াচকের উপবাস পালন করেন। ১৯৭৩ সালে তাঁদের বিয়ের পর থেকেই তাঁরা এই ধর্মীয় অনুশীলন করে আসছেন। আউটডোরেও বিগ বি ইউনিট সদস্য এবং সহঅভিনেতাদের সঙ্গে খেতে বসেননি। কারন স্ত্রী জয়াও না খেয়ে ছিলেন। বচ্চন পরিবারের এক ঘনিষ্ঠ বন্ধু জানায়, "এ বছর আমাদের রাত সাড় দশটা পর্যন্ত ধৈর্য্য ধরতে হয়েছে। কারণ ততক্ষণেও চাঁদ ওঠেনি। জয়াজী এবং বচ্চন, ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে অভিষেক বচ্চন সবাই করওয়াচকে উপবাস করেছেন। এবার তাদের কঠিন সময় গেছে। " জলসায় সান্ধ্য পুজায় অংশ নেয়া এক অতিথি জানান, "বচ্চন সাব পুজোর জন্য আসেননি । জয়াজী জানান যে তিনি এখনো তার সঙ্গে উপোস রয়েছেন। " এই ধর্মীয় আচারে সাধারণত স্ত্রীরা স্বামীর কল্যান কামনা করে সারাদিন উপোস করেন এবং সন্ধ্যায় চাঁদ ওঠার পর একটি চালুনি দিয়ে চাঁদের দিকে তাকিয়ে স্বামীর জন্য ভাল কিছু কামনা করে উপবাস ভঙ্গ করেন। ওই বাসনা পূরণ হবে বলেই তারা বিশ্বাস করেন। উপবাস করা স্বামীর জন্য বাধ্যতামূলক না হলেও স্ত্রীর সঙ্গে সংহতি প্রকাশের জন্য অনেক স্বামীও উপবাস করেন। একইভাবে ঐশ্বরিয়াও করওয়াচকের ব্রত পালন করেছেন। তবে অভিষেক উপবাস করেছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/১৯৪৫ ঘ