নভেম্বর ৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বিশ্বের সবচেয়ে গ্ল্যামারাস নারীদের মধ্যে জায়গা করে নিয়েছেন বৃটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ। বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ভোগ তাদের ডিসেম্বর সংখ্যায় বিশ্বের সেরা ৫০ জন গ্ল্যামারাস নারীর নাম প্রকাশ করছে। এর মধ্যেই আছেন ৮১ বছর বয়স্কা রাণী। খবর বৃটিশ ওয়েবসাইটের।
ভোগ রাণী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে লিখেছে, "চামড়ার জুতা আর মাথার স্কার্ফ পরা রাণীকে দেখলেও মনে হয় যেন মাথায় মুকুট পরেই আছেন তিনি।"
রাণী রক্ষণশীল হলেও প্রায়শই উজ্জল রংয়ের পোশাক পরে জনসমক্ষে আসেন। এ সময় বিশেষ ভাবে চোখে পড়ে তার হাত ব্যাগ আর জুতা।
গ্ল্যামার সম্পর্কে সাময়ীকিতে মন্তব্য করা হয়, " গ্ল্যামার হলো আপনি কী পরছেন তা নয়, বরং কীভাবে পরছেন সেটা। অর্থ দিয়ে গ্ল্যামার কেনা যায় না।"
ভোগের বিবেচনায় গ্ল্যামারাস নারীদের তালিকায় আছেন কেট মস, নাওমি ক্যাম্পবেল, ক্লদিয়া শিফার, হেলেন মিরেন সহ আরো অনেকে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/১৯১৫ ঘ
bdnews24