নভেম্বর ৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভিয়েতনামে যারা বেড়াতে গেছেন তাদের অনেকেই স্থানীয় পরিবহণ টুক টুক দেখে মজা পেয়েছেন। শত শত বছর আগে ইউরোপের ঘোড়ায় টানা গাড়ির আমেজ পেয়েছেন ইউরোপিয়রা। আর দক্ষিন এশিয়ার লোকজন পেয়েছেন রিকশায় চড়ার আনন্দ। লাওসের এই আইকনিক আইটেমটি নিষিদ্ধ হতে যাচ্ছে খুব শিঘ্রই। খবর ভারতীয় ওয়েবসাইটের।
ভিয়েতনামে প্রায় ৩ হাজার ৮০০ চিত্রিত টুক টুক রয়েছে যা সাধারনত টুরিস্টদের পরিবহনের কাজে ব্যবহৃত হয়। ব্যাংককের টুক টুকের মতোই এইসব মোটরচালিত রিকশার ভাড়া খুবই কম। কিন্তু লাওসের সরকারি কিছু কর্মকর্তা ট্রাফিক জ্যাম এড়াতে ও শহরের পরিবহন ব্যবস্থাকে আধুনিক করতে ২০১০ সালের মধ্যে টুক টুক মুক্ত করতে চান লাওসকে।
টুক টুক নিষিদ্ধ করার বিষয়টি এখনো চূড়ান্ত না হলেও খুব শিঘ্রই ৩০টি নতুন গণ পরিবহণ লাওসের রাস্তায় চালু করার সিদ্ধান্ত পাকা হয়েছে।
ভিয়েতনামের টুক টুক অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপক ফেতসালাথ বলেছেন, "টুরিস্টরা টুক টুক পছন্দ করে। এগুলোর ভাড়া কম এবং এটি ঐতিহ্যবাহী পরিবহণও বটে। তবে কর্তৃপক্ষের চোখে এটা হয়তো আর সুন্দর লাগছে না।"
লাওসের এক অধিবাসী বলেন, "লাওসের সর্বত্রই এই টুক টুক দেখা যায়। এগুলো না থাকলে মনে হবে আমি লাওসে নেই।"
টুক টুক উঠে গেলে রাস্তায় সড়ক দুর্ঘটনার হার বাড়বে বলে মনে করেন অনেকে। বর্তমানে লাওসের রাস্তায় প্রতি মাসে যে কটা দুর্ঘটনা ঘটে তার খুব অল্পই হয় টুক টুকের জন্য।
এদিকে টুক টুক চালকরাও তাদের পেশা নিয়ে পরেছেন অনিশ্চয়তায়। এটি উঠে গেলে ১০ হাজার লাওসবাসী ক্ষতিগ্রস্ত হবেন বলে ধারণা করা হচ্ছে। অনেক চালকই আশংকা করছেন ডিসেম্বরের মধ্যেই টুক টুক নিষিদ্ধ করা হতে পারে।
অস্ট্রেলিয়ান পর্যটক রিচার্ড টুক টুক উঠে যাওয়ার খবরে উদ্বিগ্ন। তিনি বলেন, "বিশ্বের এই এলাকাটা টুক টুকের জন্য বিশেষভাবে পরিচিত পর্যটকদের কাছে। এখানে যে কোন সময় যে কোন জায়গা থেকে টুক টুক নিয়ে ঘোরাপেরা যায়। টুক টুক নিষিদ্ধ হলে আমরা আর এটা করতে পারব না।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৮৩০ ঘ
bdnews24