২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমজাদ আলী খানের অ্যালবাম 'রিমেম্বারিং মহাত্মা গান্ধী'

প্রখ্যাত সরোদ বাদক ওস্তাদ আমজাদ আলী খানের নতুন একটি অ্যালবাম প্রকাশিত হল। মহাত্মা গান্ধী স্মরণে প্রকাশিত এই অ্যালবামের নাম 'রিমেম্বারিং মহাত্মা গান্ধী'। মঙ্গলবার লন্ডনের ইন্ডিয়ান হাইকমিশনের নেহেরু সেন্টারে এই অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। খবর ভারতীয় ওয়বসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2007, 01:35 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

নভেম্বর ১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- প্রখ্যাত সরোদ বাদক ওস্তাদ আমজাদ আলী খানের নতুন একটি অ্যালবাম প্রকাশিত হল। মহাত্মা গান্ধী স্মরণে প্রকাশিত এই অ্যালবামের নাম 'রিমেম্বারিং মহাত্মা গান্ধী'। মঙ্গলবার লন্ডনের ইন্ডিয়ান হাইকমিশনের নেহেরু সেন্টারে এই অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। খবর ভারতীয় ওয়বসাইটের। এই অ্যালবামে মহাত্মা গান্ধীর পছন্দ করা ছয়টি গান তুলে ধরেছেন আমজাদ খান তার সুরের মূর্ছনায়। এর মধ্যে আাছে 'রঘুপতি রাঘব রাজারাম', 'একলা চল রে' ইত্যাদি উল্লেখযোগ্য। অ্যালবাম উদ্ধোধনকালে জনাকীর্ন নেহেরু সেন্টারে খান ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "ভারতের ধ্র"পদী সঙ্গীতের ভবিষ্যত অনেক অনেক উজ্জ্বল।" তিনি আরো জানান, "বিশ্বের মধ্যে ভারতেই সবচেয়ে বেশীর সঙ্গীতকার আছে। এখানে একশ'র বেশী সরোদবাদক এবং পাঁচশ'র বেশী তবলাবাদক আছে।" দুঃখ প্রকাশ করে খান বলেন, "জাতীয় গণমাধ্যম দুরদর্শন বাদে অন্য টিভি চ্যানেল ধ্র"পদী সঙ্গীত ও ভারতীয় সংস্কৃতি বিস্তারে খুব অল্পই ভূমিকা রাখছে।" ৬২ বছর বয়স্ক আমজাদ আলী খান তাদের বিখ্যাত সরোদবাদক পরিবারের ৬ষ্ঠ প্রজন্ম। তিনি সুদীর্ঘ ৪০ বছর ধরে ভারতের ধ্র"পদী সঙ্গীতে জড়িত। ২০০১ সালে ভারতের পদ্মশ্রী পদক এবং ২০০৪ সালে ফুকুওকা এশিয়ান কালচার প্রাইজ লাভ করেন তিনি। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৯১২ ঘ